সংবাদ শিরোনামঃ
জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)–২০২৬ অনুষ্ঠিত বেসরকারি সংস্থা সিসিডিবির আয়োজনে জলবায়ু সচেতনতায় নাটক ও পটগান অনুষ্ঠিত শ্যামনগরে লোডশেডিংয়ে বিপর্যস্ত এসএসসি পরীক্ষার্থীরা, ব্যাহত হচ্ছে পড়াশোনার শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত- ১৪  দেবহাটায় অবৈধ ভাবে বালি উত্তোলন করায় জরিমানা দেবহাটা থানার নবাগত ওসি’র সাথে উপজেলার ইউনিয়ন বিএনপির নেতাদের সৌজন্যে সাক্ষাৎ দেবহাটা থানার নবাগত অফিসার ইনচার্জ এর সাথে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সৌজন্যে সাক্ষাৎ ইয়ুথ প্লান বাংলাদেশের প্রধান সমন্বয়কারী হিসেবে মোঃ ইমাম হোসাইনকে দায়িত্ব প্রদান নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা
সাতক্ষীরা ভোমরা বন্দরে দুই দেশের পুলিশ কর্মকর্তাদের ঈদের শুভেচ্ছা বিনিময়

সাতক্ষীরা ভোমরা বন্দরে দুই দেশের পুলিশ কর্মকর্তাদের ঈদের শুভেচ্ছা বিনিময়

সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ফুল ও মিষ্টি আদানপ্রদানের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন দুই দেশের পুলিশ কর্মকর্তারা।
শুক্রবার সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ও ভারতের বশিরহাট মহকুমার এসপি ড. জবি থমাস নিজেদের মধ্যে ফুল ও মিষ্টি বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময়কালে সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, সদর সার্কেলের এসপি মীর আসাদুজ্জামান, ডিআইও ১ ইয়াছিন আলম চৌধুরী,সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ মোঃ ফকরুল আলম খান, ইমিগ্রেশন ইনচার্জ মাজরিহা হুসাইন সহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বশিরহাট থানার অফিসার ইনচার্জ সুরেন্দ্র কুমার সিং সহ বিজিবি ও বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দুই দেশের পুলিশ কর্মকর্তারা ভারত ও বাংলাদেশের অভ্যন্তরীন সম্পর্ক নিয়ে কথা বলেন। প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্কের ঘাটতি নেই এবং পরস্পরের প্রতি সহযোগিতামূলক মনোভাব রয়েছে বলে মন্তব্য করেছেন ভারত ও বাংলাদেশের পুলিশ কর্মকর্তারা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *