সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরা বন বিভাগের জোরালো টহল সত্ত্বেও সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার বন্ধ হচ্ছে না কয়রায় বীজ বাড়ির উপকরণ বিতরণ ও অনুদানের চেক হস্তান্তর শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের অংশগ্রহণমূলক শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে দুধর্ষ চুরিঃ খোয়া গেছে মূল্যবান কাগজপত্র ও মালামাল  দুর্নীতি ও মাদকমুক্ত গড়ার ইউনিয়ন গড়ার অঙ্গীকার ব্যাক্ত করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর হোসেন শ্যামনগরে সুপেয় পানির সংকট নিরসনে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি, থানায় জিডি বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বুড়িগোয়ালিনীতে লির্ডাসের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরা তে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব বাঘ দিবস মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান
সাতক্ষীরা বন বিভাগের জোরালো টহল সত্ত্বেও সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার বন্ধ হচ্ছে না

সাতক্ষীরা বন বিভাগের জোরালো টহল সত্ত্বেও সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার বন্ধ হচ্ছে না

এম এ হালিমঃ

সুন্দরবনে বন বিভাগের নিয়মিত ও জোরালো টহল অভিযান পরিচালিত হলেও বিষ প্রয়োগ করে মাছ শিকারের ঘটনা উদ্বেগজনক হারে অব্যাহত রয়েছে। বন বিভাগের অভিযানে বিভিন্ন সময় সুন্দরবনের নদী-খাল থেকে অবৈধভাবে বিষ দিয়ে মাছ শিকারকারী চক্রের নৌকা, জাল, বিষসহ বিভিন্ন মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হলেও থামছে না এ অপতৎপরতা।

স্থানীয়দের অভিযোগ, একটি অসাধু চক্র গোপনে সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে বিষ প্রয়োগ করে মাছ আহরণ করছে। এতে শুধু মাছ নয়, কাঁকড়া, চিংড়ি, বিভিন্ন জলজ প্রাণী এবং জলজ পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দীর্ঘমেয়াদে এ ধরনের কর্মকাণ্ড সুন্দরবনের জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।

বনবিভাগের বুড়িগোয়লিনী স্টেশন কর্মকর্তা জানায়, বন বিভাগের টহল দল নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে অবৈধ মাছ শিকারে ব্যবহৃত নৌকা ও সরঞ্জাম জব্দ করছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে। এরপরও সংঘবদ্ধ চক্রটি সুযোগ পেলেই পুনরায় বিষ দিয়ে মাছ শিকারে নেমে পড়ছে।

তবু ও বনবিভাগ এই চক্রটি ধরতে মরিয়া হয়ে ছুটে চলছে সুন্দরবনের এই প্রান্ত থেকেও প্রান্ত পর্যন্ত।

পরিবেশ সচেতন মহল মনে করছে, শুধু অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করলেই হবে না; বিষ প্রয়োগকারী চক্রের মূল হোতাদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি নদীপথে নজরদারি আরও জোরদার, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনারও দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে বন বিভাগের কর্মকর্তারা জানান, সুন্দরবনে অবৈধভাবে বিষ দিয়ে মাছ শিকারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। বন ও বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তারা জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *