সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আনিসুর রহিমের মৃত্যুতে উপকূলীয় প্রেসক্লাবের শোক 

সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আনিসুর রহিমের মৃত্যুতে উপকূলীয় প্রেসক্লাবের শোক 

উপকুলীয় বার্তা ডেস্কঃ
সাংবাদিকতার প্রতিক পুরুষ, জেলা নাগরিক কমিটির আহ্বায়ক, অধুনালুপ্ত দৈনিক সাতক্ষীরা চিত্রের সম্পাদক, সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক পত্রদূতের সম্পাদকমন্ডলীর সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আনিসুর রহিম আর আমাদের মাঝে নেই। (ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন)
মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে পরিবারের সাথে সুন্দরবন ভ্রমণের পথিমধ্যে হূদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। সাংবাদিক আনিসুর রহিমের মৃত্যুতে উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি, সম্পাদক সহ সকল সদস্য সমবেদনা জানিয়েছেন।
তিনি সপরিবারে সুন্দরবনে যাওয়ার পথিমধ্যে শ্যামনগরে অসুস্থ হন। তাঁর বুকে পেসমেকার বসানো ছিল।  আগামী ৭তারিখে পেসমেকার টি চেঞ্জ করার জন্য ঢাকায় যাওয়ার কথা ছিল। যশোর এমএম কলেজের ষাটের দশকের তুখোড় এই ছাত্রনেতা সত্তরের দশকের শুরুতে সাংবাদিকতা শুরু করেন। আপোষহীন সাহসী সাংবাদিকতা করার কারণে অসংখ্যবার তিনি হামলা-মামলার শিকার হয়েছেন। নির্ভীক সাংবাদিক হিসেবে তিনি অন্যায় অসত্যের কাছে মাথানত করেননি। দেশব্যাপী সিরিজ বোমা হামলার রহস্য সর্বপ্রথম তিনি দৈনিক সাতক্ষীরা চিত্র পত্রিকায় সাহসীকতার সাথে প্রকাশ করেন। সেই প্রতিবেদনের সূত্র ধরে সারাদেশে একে একে ধরা পড়ে জঙ্গিরা।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন সাতক্ষীরার বিভিন্ন মহল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *