সংবাদ শিরোনামঃ
গাজী নজরুল ইস্যুতে ন্যায়বিচারের প্রত্যাশা শ্যামনগরবাসীর, দলের সিদ্ধান্তের অপেক্ষায় নেতাকর্মীরা বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের বিস্ফোরক অভিযোগ এনেছেন তার সাবেক গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী ওবায়দুর রহমান কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ ওসি হলেন শহিদুল ইসলাম নলিয়ানে অবৈধ হরিণের মাংসসহ একজন মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড সুন্দরবন বন্ধের ১ মাস ১৯ দিন: অভাব-অনটনে দিন কাটছে উপকূলের জেলে-বাওয়ালীদের শ্যামনগরে সন্তান সহ গৃহবধূকে ফুসলিয়ে  নিয়ে যাওয়ার অভিযোগ জুলাই শহীদ দিবস-২০২৬” উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত  কালিগঞ্জের গোবিন্দকাটিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবে বিএনপি নেতা কাজী আলাউদ্দিন কালিগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ ওসি হলেন শহিদুল ইসলাম

সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ ওসি হলেন শহিদুল ইসলাম

হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ ওসি হলেন শহিদুল ইসলাম

অদ্য ২১ সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ ওসি হলেন শহিদুল ইসলাম ২০২৬ খ্রিঃ তারিখে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলসেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। সভার শুরুতেই সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), খালিদ মোঃ আরাফাত বিগত মাসের কার্য-বিবরণীর গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং চলতি মাসে পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদন সমূহ উপস্থাপন করেন। পুলিশ সুপার এসময়ে সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং অধিকাংশ সমস্যার তাৎক্ষনিক সমাধানসহ বাকি সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন। পুলিশ সুপার মহোদয় সকল অফিসার ফোর্সদের উদ্দেশ্যে সার্ভিসরুলস মেনে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে ডিউটি করার জন্য নির্দেশনা প্রদান করেন। মেসে উন্নত খাবার পরিবেশন, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, ছুটি ও টিএ বিলে ন্যায্যতা রাখা, স্বাস্থ্য সচেতনতা, ব্যক্তিগত ও আবাসস্থলের পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, বিদ্যুৎ এর সঠিক ব্যবহার এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক- নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে দীর্ঘ কর্মজীবনের সফল সমাপ্তি উপলক্ষে অবসরপ্রাপ্ত কনস্টেবল মোঃ আলী হায়দার সেখ-কে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে নির্দিষ্ট ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সাতক্ষীরা জেলার সম্মানিত পুলিশ সুপার। কর্ম দক্ষতায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মনোনীত হয়েছেন কালিগঞ্জ থানার চৌকস অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মিথুন সরকার; সহকারী পুলিশ‌ সুপার (দেবহাটা সার্কেল), মোঃ বায়েজীদ ইসলাম; সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), শাওন রেজা; সহকারী পুলিশ‌ সুপার (শিক্ষানবিশ), মোঃ ইমরান খান; ডাঃ আবু হোসেন, পুলিশ হাসপাতাল, সাতক্ষীরা সহ সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, টিআই (অ্যাডমিন) এবং জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *