সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
সাতক্ষীরার উপকূল পরিদর্শনে পানি সম্পদ সচিব নাজমুল আহসান

সাতক্ষীরার উপকূল পরিদর্শনে পানি সম্পদ সচিব নাজমুল আহসান

নিজস্ব প্রতিবেদকঃ

পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ নাজমুল আহসান সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভাঙন কবলিত ও নির্মাণাধীন উপকুল রক্ষা বাধ পরিদর্শন করেছেন। শুক্রবার দুপুরের পর তিনি সড়কপথে নীলডুমুর পৌঁছে দ্বীপ ইউনিয়ন গাবুরার জেলেখালী ও নেবুবুনিয়াসহ পার্শ্ববর্তী এলাকাসমুহের উপকুল রক্ষা বাঁধ পরিদর্শন করেন।

এসময় তিনি প্রায় ৪৫ হাজার জনগোষ্ঠী অধ্যুষিত গাবুরাকে রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুত এক হাজার কোটি টাকা ব্যয়ে চলমান মেগাপ্রকল্পের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। এসময় অন্যান্যের মধ্যে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবীর, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সালাউদ্দীন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন ও ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন উপস্থিত ছিলেন।

বার বার ভাঙনের মুখে পড়ার কারনে চলতি বছর থেকে গাবুরাকে রক্ষায় চারপাশ ঘিরে থাকা উপকুল রক্ষা বাঁধ টেকসইভাবে নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার পর এক হাজার কোটি টাকা ব্যয়ে চলমান মেগা প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে পানি সম্পদ মন্ত্রালয়ের সচিব নির্মাণাধীন বাঁধ পরিদর্শন করেন। সরেজমিন পরিদর্শনকালে তিনি মারাত্মক ঝুঁকিপুর্ণ অবস্থায় থাকা গাবুরার তিনটি পয়েন্ট ঘুরে দেখেন।

এছাড়া নদীর মধ্যভাগে স্থাপনকৃত কার্গোতে যেয়ে বালুভর্তি জিও ব্যাগের পরিমাপ যাচাইয়ের পাশাপাশি ৫নং পোল্ডারের ভীতিকর অবস্থায় পৌছানো দুর্গাবাটি এলাকার বাঁধ ঘুরে দেখেন। একই সাথে কার্যাদেশ অনুযায়ী সঠিকভাবে প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা দেয়ার পাশাপাশি কাজের গুনগতমান নিশ্চিতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেন।

প্রসঙ্গত মোঃ নাজমুল আহসান সাতক্ষীরার জেলা প্রশাসক থাকা কালে উপকূলের মানুষের দূর্ভোগ খুব কাছ থেকে দেখেছেন। সে কারনে এই উপকূলের ভাঙন কবলিত ও নির্মাণাধীন উপকুল রক্ষা বাধ রক্ষার কাজ সঠিক ভাবে বাস্তবায়ন হওয়া কাজ পরিদর্শন করেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *