সংবাদ শিরোনামঃ
সুন্দরবনের ভেসে আসা বনজ বীজ সংগ্রহ বন্ধে শ্যামনগরে ‘লংমার্চ ফর ফরেস্ট’ ও স্মারকলিপি প্রদান দেবহাটা জমির সীমনা নিয়ে বিরোধে বিভিন্ন ফলের গাছ কর্তন হুমকীসহ,পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ  সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত শওকত সরদার বনদস্যু নন: মিথ্যা প্রচারের প্রতিবাদে মানববন্ধন হয়েছে বারসিক’র উদ্যোগে স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত   নীলডুমুর বাজারের হারুনের হার্ডওয়্যার দোকানে বিশাল অজগর সাপ, বনবিভাগের উদ্ধার অভিযান নারীঘটিত কেলেঙ্কারির অভিযোগে বুড়িগোয়ালিনী গাজিবাড়ি জামে মসজিদের ইমাম অপসারিত বিশ্ব পরিবেশ দিবসে শ্যামনগরে ‘ইয়ুথ ফর সুন্দরবন’-এর বৃক্ষরোপণ কর্মসূচি কুলিয়ায় জমিজমা সংক্রান্ত কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত, থানায় অভিযোগ  মুরুব্বীদের দোয়া মাথায় নিয়ে এগিয়ে চলছে আমাদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিঃ এস,এম জাহিদুর রহমান শোভন পাইকগাছা উপজেলা সূশীল সমাজ সংগঠন(সিএসও)র অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত
সাজিদা হত্যার বিচার দাবিতে কালিগঞ্জে মানববন্ধনঃ দ্রুত ওসি’র অপসারণের দাবি

সাজিদা হত্যার বিচার দাবিতে কালিগঞ্জে মানববন্ধনঃ দ্রুত ওসি’র অপসারণের দাবি

হাফিজুর রহমান শিমুলঃ 

সাতক্ষীরার কালিগঞ্জে গৃহবধূ সাজিদা খাতুন হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে অভিযুক্ত যুবলীগ নেতা ও স্বামী মনিরুলের ফাঁসি, বিচার না পেয়ে শোকাহত পিতা কেরামত আলী মোল্লার মৃত্যুর সুষ্ঠ তদন্ত এবং এজাহারভুক্ত আসামিদের বিরুদ্ধে মামলা গ্রহণে গড়িমশির অভিযোগে কালিগঞ্জ থানার ওসি জুয়েল হোসেনের অপসারণ দাবি জানানো হয়। সোমবার (১১ মে-২৬) বিকেলে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের মোল্লার হাটখোলায় নিহতের শোকাহত পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে দ্রুত তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার দাবি জানান। বক্তারা অভিযোগ করেন, নিহত সাজিদা খাতুনের পরিবারের পক্ষ থেকে এজাহারে একাধিক ব্যক্তির নাম উল্লেখ করা হলেও পুলিশ এখনো সব আসামির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। এতে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা আরও দাবি করেন, বিচারহীনতার মানসিক চাপ ও কন্যার হত্যার শোক সইতে না পেরে সাজিদার পিতা কেরামত আলীর মৃত্যু হয়েছে। মানববন্ধনে বক্তারা প্রশাসনের ভূমিকার সমালোচনা করে বলেন, দায়িত্বপ্রাপ্ত কিছু কর্মকর্তার অসহযোগিতা ও গড়িমশির কারণে বিচারপ্রক্রিয়া বাঁধাগ্রস্ত হচ্ছে। অবিলম্বে সুষ্ঠ তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত না করা হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সদস্য জামায়াত নেতা জামাল ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছোট্টু, আলেমেদ্বীন মাওলানা আবুল হায়াত, মাওলানা নুরুজ্জামান হাবিবি, ইউনিয়ন যুবদলের সভাপতি আমিনুর রহমান, নিহত সাজিদার ভাই আব্দুল খালেক ও আব্দুল মালেক, মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ মোস্তফা তুহিন, ওয়ার্ড যুবদলের সভাপতি ফাহিম মোনায়েম, ওয়ার্ড বিএনপির সভাপতি মোফিজুল ঢালী ও ফারুক হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাধারণ মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *