সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
সাংবাদিক এম এ মোতালেব’র ইন্তেকাল

সাংবাদিক এম এ মোতালেব’র ইন্তেকাল

 

বাগেরহাট প্রতিনিধিঃ

সাংবাদিক, বিশিষ্ট ব্যাবসায়ী এম এ মোতালেব শনিবার (৭ জানুয়ারি) দুপুরে ঢাকার একটি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।

প্রবীণ এই সাংবাদিক দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি মোংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, মোংলা বন্দর কাস্টম ভেন্ডার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক, দৈনিক পূর্বাঞ্চল ও কালের কন্ঠের মোংলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

তার এই মৃত্যুতে মোংলার গণমাধ্যম পরিবার, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বর্ষীয়ান সাংবাদিক এম এ মোতালেব’র মৃত্যুতে মোংলার রাজনৈতিক ও বিভিন্ন সামজিক সংগঠন শোক জানিয়ে পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

ব্যক্তিগত জীবনে সাংবাদিক এম এ মোতালেব স্ত্রী, পুত্র ও কন্যা সন্তান সহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *