সংবাদ শিরোনামঃ
নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা সুন্দরবনের হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার করেছে মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির সদস্যরা নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত সুন্দরবনে হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ
সব ধর্মের সমান অধিকার নিশ্চিত করেছে আ. লীগ সরকার, লেনিন

সব ধর্মের সমান অধিকার নিশ্চিত করেছে আ. লীগ সরকার, লেনিন

নিজস্ব প্রতিবেদকঃ

সাতক্ষীরা -০৪ আসনে চলছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গাপূজা। প্রত্যেক মণ্ডপে নেমেছে সনাতন ধর্মাবলম্বীদের ঢল। সোমবার (২৩ অক্টোবর) রাতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জি এম শফিউল আযম লেনিন। সাতক্ষীরা -০৪ আসনে সংসদ সদস্য পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী লেনিন বলেন, আওয়ামী লীগ সরকার সব ধর্মের সমান অধিকার নিশ্চিত করেছে। সব মানুষের ধর্ম পালনের অধিকার নিশ্চিত করেছে। সবাই মিলে মিশে উৎসব উদযাপন করছে। শেখ হাসিনা সরকার সব ধর্মের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। দেশে ও জাতির উন্নয়নে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। এ-সময় উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জি এম বাদশাহ আলম, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক সাবেক সফল ছাত্রনেতা বাবলুর রহমান বাবলু, আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান বাবু ডালিম কুমার ঘরামী, আটুলীয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা, বাবু গৌতম কুমার মন্ডল, মুন্সিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বাবু সাবুর আলী মন্ডলউপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক আল মামুন লিটন। আটুলীয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো: আবুল হাসান, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আওয়ামী লীগ নেতা গাজী সাঈদুল আলম। গাবুরা ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জি এম ইমাম হোসেন, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য মো: আনারুল ইসলাম, সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *