সংবাদ শিরোনামঃ
জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)–২০২৬ অনুষ্ঠিত বেসরকারি সংস্থা সিসিডিবির আয়োজনে জলবায়ু সচেতনতায় নাটক ও পটগান অনুষ্ঠিত শ্যামনগরে লোডশেডিংয়ে বিপর্যস্ত এসএসসি পরীক্ষার্থীরা, ব্যাহত হচ্ছে পড়াশোনার শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত- ১৪  দেবহাটায় অবৈধ ভাবে বালি উত্তোলন করায় জরিমানা দেবহাটা থানার নবাগত ওসি’র সাথে উপজেলার ইউনিয়ন বিএনপির নেতাদের সৌজন্যে সাক্ষাৎ দেবহাটা থানার নবাগত অফিসার ইনচার্জ এর সাথে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সৌজন্যে সাক্ষাৎ ইয়ুথ প্লান বাংলাদেশের প্রধান সমন্বয়কারী হিসেবে মোঃ ইমাম হোসাইনকে দায়িত্ব প্রদান নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা
সংগঠন ব্যবস্থাপনা ও নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণে উপকূলের সমস্যা নিয়ে পরিকল্পনা তৈরি

সংগঠন ব্যবস্থাপনা ও নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণে উপকূলের সমস্যা নিয়ে পরিকল্পনা তৈরি

পরিতোষ কুমার বৈদ্য শ্যামনগর(সাতক্ষীরা) থেকেঃ

ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের দক্ষতা উন্নয়নে এবং উপকূলের সমস্যা তুলে ধরতে দুই দিন ব্যাপী সংগঠন ব্যবস্থাপনা ও নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ১৮ এপ্রিল কিাল ৪:০০ টায় লিডার্স এর প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়।
উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের সুযোগ্য উপজেলা চেয়ারম্যান এস. এম আতাউল হক দোলন, সভাপতিত্ব করেন লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, আরও উপস্থিত ছিলেন ত্রিপাণি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও মুন্সিগঞ্জ ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের সভাপতি ধনঞ্জয় কুমার মিস্ত্রী, মুন্সিগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ড এর ইউপি সদস্য হরিদাস হালদার, ১, ২ ও ৩ নং ওয়ার্ড এর মহিলা ইউপি সদস্য নিপা চক্রবর্তী, লিডার্স এর প্রোগ্রাম ম্যানেজার আলীম আল রাজী, প্রকল্প সমন্বয়কারী জি. এম মোশাররফ হোসেন, মাঠ সমন্বয়কারী মোঃ শওকৎ হোসেন প্রমূখ।
দুই দিন ব্যাপী সংগঠন ব্যবস্থাপনা ও নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণে শ্যামনগর উপজেলার গাবুরা, মুন্সিগঞ্জ, ঈশ্বরীপুর ও কাশিমাড়ী ইউনিয়ন এবং কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের ২৬ জন সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে উপকূলের সমস্যা নিয়ে প্রতিটি ইউনিয়নের জন্য পরিকল্পনা তৈরি করা হয়। প্রশিক্ষণ শেষে প্রতিটি অংশগ্রহণকারীকে একটি করে অফিসিয়াল ব্যাগ প্রদান করা হয়।


প্রধান অতিথি বলেন, “লিডার্স এর দুই দিন ব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে আবারও প্রমানিত হলো শিক্ষার কোন বয়স নেই। জানার ইচ্ছা থাকলে জ্ঞান বাড়ে। জলবায়ু পরিবর্তন বিষয়ে দক্ষতা বৃদ্ধি করার জন্য লিডার্স এই প্রশিক্ষণের আয়োজন করেছে। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ জনগণকে এগিয়ে নিতে লিডার্স কাজ করছে। এজন্য লিডার্স এর এই ধরনের কাজকে অভিনন্দন জানাই।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *