সংবাদ শিরোনামঃ
কয়রায় ভাগবা এইচ,বি, মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী নয়নের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ  কালিগঞ্জের ভাড়াশিমলা বিএনপি কার্যালয়ে বোমা হামলায় আতঙ্কিত এলাকাবাসী, পুলিশি তদন্ত চলমান দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন  সুন্দরবনের আংটিহারা এলাকায় নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন ৫ সেপ্টেম্বর,সভাপতি পদে সামিউল আজম ইমাম মনিরকে বিজয়ী করার আহ্বান গাবুরায় বিদ্যুৎ সেবার মানোন্নয়নে মতবিনিময় সভা লো ভোল্টেজ, লোডশেডিং, বিল জটিলতা ও মিটার পেতে হয়রানি নিয়ে গ্রাহকদের অভিযোগ কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও দোয়া মাহফিল কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় হ্যামকো কোঃ ডেলিভারিম্যান আবু রায়হান নিহত সুন্দরবনের নলিয়ানে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে হরিণের মাংসসহ দুইজন মাংস ব্যবসায়ী আটক কালিগঞ্জের কৃষ্ণনগরে আরাফাত রহমান কোকো’র স্মরণে প্রীতি ফুটবল টুর্নামেন্টে পিডিকে মিতালী সংঘ চ্যাম্পিয়ন  
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে কালিগঞ্জে পূজা উদযাপন পরিষদের প্রস্তুতির সভা অনুষ্ঠিত 

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে কালিগঞ্জে পূজা উদযাপন পরিষদের প্রস্তুতির সভা অনুষ্ঠিত 

হাফিজুর রহমান শিমুলঃ

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে আসন্ন জন্মাষ্টমী উৎসব ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১১টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক সনদ কুমার গাইন এর সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিলন কুমার ঘোষের সঞ্চালনায় সভায় জন্মাষ্টমী উৎসব উদযাপনে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অসিত সেন, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মন্ডল, সমাজ কল্যাণ সম্পাদক মিলন কুমার সরদার, যুগ্ন সম্পাদক রিপন দত্ত, প্রকাশনা সম্পাদক সুকুমার দাশ বাচ্চু , দপ্তর সম্পাদক ঠাকুর দাস কর্মকার, অন্যান্য ইউনিয়ন পর্যায়ে বক্তব্য রাখেন চাম্পাফুল ইউনিয়নের পরান মন্ডল, কিশোরী মোহন বিশ্বাস, মধুসূদন তরফদার, নলতা ইউনিয়নের পুরঞ্জন স্বর্ণকার, রতনপুর ইউনিয়নের হিমাংশু ঘোষ ও তরুণ ঘোষ, মথুরেশপুর ইউনিয়নের ভৈরব দত্ত, কুশুলিয়া ইউনিয়নের রামকৃষ্ণ রায় ও গোপী রঞ্জন অধিকারী, ধলবাড়িয়া, ইউনিয়নের বিশ্বনাথ ঘরামী, বিষ্ণুপুর ইউনিয়নের শিবপদ প্রমুখ। সভায় বক্তারা বলেন আগামী ৪ সেপ্টেম্বর মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব প্রতিবছরের ন্যায় এ বছরও যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় কালিগঞ্জে উদযাপিত হবে। এবছর কালীগঞ্জে সড়ক ও জনপথের রাস্তার কাজ চলমান থাকায় মহৎপুর পূজা মন্ডব প্রাঙ্গণে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মলম্বীরা উপস্থিত হবেন সেখান থেকে সকাল ১১টায় দেশ ও জাতির মঙ্গল কামনায় বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা বাহির হবে। শোভাযাত্রা সহকারে কালিগঞ্জ দক্ষিণ পার ব্রিজের তলায় পূজা মন্ডপে সেখানে সমাবেশ, ধর্মীয় আলোচনা ও প্রসাদ দেওয়া করা হবে। জন্মাষ্টমী উৎসব সুন্দরভাবে সম্পন্নের জন্য কালিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রত্যেক ইউনিয়ন থেকে ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ আর্থিক সহায়তা প্রদান করবেন।অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সম্মানিত অতিথি হিসেবে থাকবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *