সংবাদ শিরোনামঃ
নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা সুন্দরবনের হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার করেছে মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির সদস্যরা নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত সুন্দরবনে হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ
শ্যামনগর মুন্সীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

শ্যামনগর মুন্সীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

আল-হুদা মালী নিজস্ব প্রতিবেদকঃ

শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়ন থেকে প্রায় ৫০ হাজার বাগদা ও রেনু চিংড়ির পোনা উদ্ধার করা হয়েছে, মুন্সীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা। বৃহস্পতিবার (১৩ই জুলাই) সকাল ১০টার সময় মুন্সীগঞ্জ পেট্রোলপাম্প সংলগ্নে মুন্সীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির একটি বিশেষ অভিযানে এসব বাগদার চিংড়ি পোনা জব্দ করেন।

মুন্সীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা এ, এস, আই মোঃ সেলিম মিয়া নেতৃত্বে অভিযান পরিচালনা করেন, নৌ পুলিশ সদস্য সাগর হোসেন,লিয়ন হোসেন মুন্সীগঞ্জ এলাকা থেকে প্রায় ৫০ হাজার বাগদা ও রেনু চিংড়ি পোনা উদ্ধার করে। উদ্ধারকৃত পোনা গুলো শ্যামনগর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান বেলা ১ টার সময় ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে মুন্সীগঞ্জ চুনা নদীতে পোনা গুলো অবমুক্ত করা হয়েছে। তিনি আরো বলেন, মুন্সীগঞ্জ নৌ-ক্যাম্পের অভিযান অব্যাহত থাকবে।

শ্যামনগর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান জানান, উপকূলীয় এলাকায় বাগদা, ও গলদা চিংড়ি পোনাসহ অন্যান্য মাছের পোনা আহরণ নিষিদ্ধ থাকলেও সাতক্ষীরার শ্যামনগর উপজেলা এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছিল চিংড়ি পোনা আহরণ। আইন বা নীতিমালাকে উপেক্ষা করে মুনাফালোভী কিছু ব্যবসায়ীদের সাথে জোগসাজশে শতাধিক জেলে আহরণ করছে বাগদা ও গলদা চিংড়ির রেনু ও পোনা। আজ‌ মুন্সীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির এ,এস,আই সেলিমের অভিযানে মুন্সিগঞ্জ থেকে প্রায় ৫০ হাজার বাগদা চিংড়ি জব্দ করেন। পরে ভ্রাম্যমান আদালতে রাব্বুলকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে- ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে তা নগদে প্রদান করায় তাকে মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। পরে উদ্ধারকৃত বাগদার পোনা গুলো মুন্সীগঞ্জ চুনা নদীতে অবমুক্ত করছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *