সংবাদ শিরোনামঃ
বিশ্ব পরিবেশ দিবসে দেবহাটায় গাছের চারা বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান কালিগঞ্জে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জামায়াতের মানববন্ধন কর্মসূচী পালন শ্যামনগর মুন্সীগঞ্জে সাইদারের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত ‎কুতুবদিয়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত ‎বিশ্ব পরিবেশ দিবসে শ্যামনগরে ব্যতিক্রমী বৃক্ষ পদযাত্রা ও পরিবেশ রক্ষার শপথ সাতক্ষীরার আমিনুর রহমান আমিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন  তীব্র গরমে নাজেহাল উপকূলবাসী, বৃষ্টির অপেক্ষায় দিন গুণছেন খেটে খাওয়া মানুষ জাল দলিল সৃষ্টিকারীর দৌরাত্ম্যের বিরুদ্ধে ফুঁসছে ভুক্তভোগী শহিদুল সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদ সহ ডাকাত বাহিনী সদস্য আটক
শ্যামনগর মুন্সীগঞ্জে সাইদারের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত

শ্যামনগর মুন্সীগঞ্জে সাইদারের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত

মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা সামাজিক সংগঠন সাইদার-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট পরিবেশপ্রেমী এস. এম. তারিফুল ইসলাম। কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি মুন্সিগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় উপকূলীয় অঞ্চলে সবুজ বেষ্টনী গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে ব্যাপক হারে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগ নয়, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও জরুরি বলে তারা মত প্রকাশ করেন।

অনুষ্ঠানে স্থানীয় পরিবেশকর্মী, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাইদারের তরুণ স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে মুন্সিগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেই এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। বিশ্ব পরিবেশ দিবসের এ আয়োজন স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *