সংবাদ শিরোনামঃ
পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত সুন্দরবনে হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ দেবহাটার পারুলিয়ায় অসহায় পরিবারকে জামায়াতে ইসলামীর ভ্যান উপহার দেবহাটায় নবাগত ওসির সাথে ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় তেলের জন্য লম্বা লাইনে শিক্ষক,ক্লাস বন্ধ চাপে শিক্ষা কার্যক্রম শ্যামনগরে চিংড়িতে পুশ করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা : চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট অপারেশন ম্যানগ্রোভ শীল্ড
শ্যামনগর মুন্সিগঞ্জ ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে দুর্যোগ স্বেচ্ছাসেবকদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

শ্যামনগর মুন্সিগঞ্জ ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে দুর্যোগ স্বেচ্ছাসেবকদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি।
বাংলাদেশের জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা শক্তিশালীকরণ (পরিবেশ) প্রকল্পের আওতায় বারসিকের আয়োজন নেটজ বাংলাদেশের সহযোগিতায় বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) তারিখে সকাল ১০ টায় মুন্সিগঞ্জ  ইউনিয়ন পরিষদ হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়েছে।
সভায় বারসিক পরিবেশ প্রকল্পের এ্যাডভোকেসী এসিসটেন্ট ফজলুল হকের সঞ্চালনায় মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য- সদস্যাবৃন্দ, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও উদ্যোক্তা, মহিলা উন্নয়ন কর্মী, সমাজ উন্নয়ন কর্মী,প্রাণী সম্পদ কর্মী, সাংবাদিক, সিপিপি, এনজিও প্রতিনিধি, গ্রাম পুলিশ, ইউনিয়ন পর্যায়ে দূর্যোগ স্বেচ্ছাসেবক কমিটির নেতৃবৃন্দসহ বারসিকের ফিল্ড ফ্যাসিলিটেটর শহিদুল ইসলাম। ত্রৈমাসিক সভায় লক্ষ্য,উদ্দেশ্য নিয়ে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমন্বয়কারী মননজয় মন্ডল।
সভায় ইউপি সদস্য মোঃ জলিল বলেন, ‘দুর্যোগ স্বেচ্ছাসেবকরা ভালো কাজ করছে। বিগত প্রকৃতিক দুর্যোগের সময়  তাদের কাজ করতে দেখা গেছে। প্রাণী সম্পদ কর্মী বলেন, আমি সকলের বক্তব্য শুনেছি। দুর্যোগের ঝুঁকি মোকাবেলা করার জন্য সকলে কাজ করছে বলেই আজ ক্ষতিগ্রস্ত কম হচ্ছে মানুষ। সে জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করলে দূর্যোগের ঝুঁকি হ্রাস পাবে।
ত্রৈমাসিক সভাটিতে দূর্যোগ স্বেচ্ছাসেবক কমিটির সদস্যরা বলেন, মুন্সিগঞ্জ   ইউনিয়নের মানুষ আমরা প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা প্রাকৃতিক দূর্যোগ তো ঠেকাতে পারবো না, কিন্তু আমরা নিজেরা সচেতনতার মাধ্যমে জানমাল রক্ষা করতে পারবো। আমাদের বারসিক পরিবেশ প্রকল্পের মাধ্যমে আমরা প্রশিক্ষণও পেয়েছি দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু ঝুঁকি হ্রাস বিষয়ে। প্রশিক্ষণ পাওয়ার পর থেকে আমরা দুর্যোগের আগে, সময়কালীন, পরে কি কি করতে হবে, সেগুলো মানুষকে সচেতন করছি।
সর্বপরি ত্রৈমাসিক সভায় আগামী ২০২৬ সালের কর্মপরিকল্পনা তৈরী করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *