সংবাদ শিরোনামঃ
পদোন্নতি পেয়ে যমুনা টিভির স্টাফ রিপোর্টার হলেন আকরামুল বনবিভাগের গুলিতে নিহত আমিনুরের ময়না তদন্ত সম্পন্ন, পুলিশ পাহারায় দাফন সম্পন্ন  শ্যামনগর ভয়েস অফ সিটিজেন্সের অর্ধ- বার্ষিক সভা  সুন্দরবনে জেলেকে গুলি করে হত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’—নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সুন্দরবনে গু*লি*বিদ্ধ হয়ে কাঁকড়া জেলের মৃ*ত্যুর অভিযোগ বুড়িগোয়ালিনী-মুন্সিগঞ্জ সড়কের কালভার্ট মেরামত করছেন চেয়ারম্যান প্রার্থী,বিএনপির নেতা রুস্তম আলীর নেতৃত্বে নতুন নেতৃত্বে এগিয়ে যাবে ছাত্রদল শুভেচ্ছা জানালেন শেখ সুমন শ্যামনগরের কৈখালীতে রাস্তা নির্মানে ব্যাপক অনিয়মের অভিযোগ শ্যামনগরে আবারও মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ড. মোঃ মনিরুজ্জামান শ্যামনগরের উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী চড়ক পূজা
শ্যামনগর ভয়েস অফ সিটিজেন্সের অর্ধ- বার্ষিক সভা 

শ্যামনগর ভয়েস অফ সিটিজেন্সের অর্ধ- বার্ষিক সভা 

উপকূলীয় প্রতিনিধি।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সোমবার(১৮মে)উপজেলা অফিসার ক্লাব মিলনায়তনে শ্যামনগর ভয়েস অফ সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা সহ পরিকল্পনা প্রনয়ন করা হয়।

রূপান্তর পরিচালিত গোফরইমপ্যাক্ট কর্মসূচির আওতায় ওয়াটারএইড বাংলাদেশ, সুইসকন্টাক্ট বাংলাদেশ ও সুইজারল্যান্ডের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় উপজেলা কমিটির সভাপতি রনজিৎ বর্মনের সভাপতিত্বে ও কমিটির সাধারণ সম্পাদক মুনতাকিমুল ইসলাম রুহানীর সঞ্চালনায় সভার লক্ষ্য -উদ্দেশ্য ও সিএসওদের দায়িত্ব-কর্তব্য বিষয় আলোচনা করেন রূপান্তরের সিনিয়র অফিসার জেন্ডার এন্ড স্টেক হোল্ডার এনগেজমেন্ট বনানী দাশ গুপ্ত বাসন্তী।

অর্ধ-বার্ষিক সভায় সকল ইউনিয়ন কমিটির সভাপতি ,সাধারণ সম্পাদক, উপজেলা কমিটির সদস্যবৃন্দ সহ অন্যান্য সদস্যদের অংশ গ্রহণে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা, বিশ্ব পরিবেশ দিবস ও অন্যান্য দিবস উৎযাপন সহ অন্যান্য বিষয়ে গ্রুপ ভিত্তিক পরিকল্পনা প্রনয়ন ও উপস্থাপন করা হয়। সভায় উপজেলা কমিটির কার্যক্রম উপস্থাপন করেন সহ সভাপতি আইরুন্নেছা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আশরাফ হোসেন, আবু সাইদ, মর্জিনা খাতুন,অমেদ আলী প্রমুখ।

সভায় অংশগ্রহণকারীরা উপজেলার বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন, খালের নেটপাটা অপসারণ, যমুনা নদীর প্রবাহ সৃষ্টি,সহ অন্যান্য বিষয়ে দ্বিমাসিক পরিকল্পনা প্রনয়ন করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *