সংবাদ শিরোনামঃ
জুলাই শহীদ দিবস-২০২৬” উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত  কালিগঞ্জের গোবিন্দকাটিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবে বিএনপি নেতা কাজী আলাউদ্দিন কালিগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮০০ মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ কালিগঞ্জে রথযাত্রা সফল করতে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত কালিগঞ্জে হামলা চাঁদাবাজি ছিনতাই ও প্রাণনাশের হুমকির অভিযোগে আদালতে মামলা কয়রার খেওনা গ্রামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন  কালিগঞ্জে ড্রেন সংস্কার কাজের উদ্বোধন করলেন জেলা জামায়াতের সেক্রেটারী  কালিগঞ্জ ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানি, স্যালাইন, পরীক্ষা উপকরণ বিতরণ ​প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শ্যামনগরে জি. এম আব্দুল ওহাব এর চারা বিতরণ
শ্যামনগর বুড়িগোয়ালিনীতে ইজিবাইক শ্রমিক সমবায় সমিতির গাড়ি রাখার স্থান পাকাকরণের উদ্বোধন

শ্যামনগর বুড়িগোয়ালিনীতে ইজিবাইক শ্রমিক সমবায় সমিতির গাড়ি রাখার স্থান পাকাকরণের উদ্বোধন

বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি:

দীর্ঘদিনের দাবির পর বুড়িগোয়ালিনী ইজিবাইক ও শ্রমিক সমবায় সমিতির সদস্যদের গাড়ি রাখার স্থান পাকাকরণের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা।

শনিবার (১১ জুলাই) বিকেল ৪টায় নীলডুমুর ইজিবাইক স্ট্যান্ডে শ্রমিকদের গাড়ি পার্কিংয়ের জন্য ইট বিছিয়ে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন নীলডুমুর ইজিবাইক, ইঞ্জিন ভ্যান ও মোটর ভ্যান পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যান্য সদস্য এবং স্থানীয় শ্রমিকরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা বলেন, শ্রমজীবী মানুষের সুবিধার্থে ইউনিয়ন পরিষদ সবসময় কাজ করে যাচ্ছে। শ্রমিকদের দীর্ঘদিনের দাবি বিবেচনায় নিয়ে গাড়ি পার্কিংয়ের স্থানটি পাকাকরণের উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। ভবিষ্যতেও শ্রমিকদের কল্যাণে প্রয়োজনীয় উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে, শ্রমিক সমবায় সমিতির নেতৃবৃন্দ চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পার্কিংয়ের জায়গা কাঁচা থাকায় বর্ষাকালে যানবাহন রাখা ও চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। এখন ইট বিছিয়ে স্থানটি উন্নয়ন করায় শ্রমিকদের ভোগান্তি অনেকাংশে কমবে।

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *