সংবাদ শিরোনামঃ
দেবহাটায় খেজুরবাড়িয়াতে ক্লাব বাস্তবায়ন ও ক্লাবের জায়গা নির্ধারণ সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগর বুড়িগোয়ালিনীতে নদীর চরে গাছ কেটে মাটিচাপা দেবহাটায় ইউপি জমি দখল: সচিবের দেওয়া অভিযোগপত্র ‘নিখোঁজ’, প্রাচীর নির্মাণেই দায় সারছে প্রশাসন সাতক্ষীরা সুন্দরবন থেকে হরিণ শিকারির ফাঁদ উদ্ধার, বন বিভাগের অভিযান অব্যাহত সুন্দরবনে টহল চলাকালে ডাকাত সন্দেহে গুলিবর্ষণ, অস্ত্র উদ্ধার ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধে বিজিবি ১৭ এর প্রেস রিলিজ সুন্দরবনে নৌকা ডুবি: ফিরে এলেন ৪ মৌয়াল, নিখোঁজ আরও ৪ জন, খোঁজ মিলেছে আরও একজনের  সুন্দরবনে ঝড়ে নৌকা ডুবি: ৪ মৌয়াল উদ্ধার, নিখোঁজ ৪ উদ্ধারে বনবিভাগ কালিগঞ্জে হাজী তফিলউদ্দীন মহিলা মাদ্রাসায় শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সুন্দরবনে মধু আহরণে গিয়ে মৌয়াল সাপের কামড়ে আহত, বন বিভাগের সহায়তায় উদ্ধার
শ্যামনগর পাক হানাদার মুক্ত দিবস পালিত

শ্যামনগর পাক হানাদার মুক্ত দিবস পালিত

 

উৎপল মণ্ডল(শ্যামনগর)প্রতিনিধি।

দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে ১৯৭১ সালের ১৯ নভেম্বর সর্বপ্রথম সাতক্ষীরার শ্যামনগর হানাদার মুক্ত হয়। মুক্তিপাগল বাংলার দামাল ছেলেরা শ্যামনগরকে হানাদার মুক্ত করে। পালিত হয় শ্যামনগর পাক হানাদার মুক্ত দিবস। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ যথাযথভাবে দিবসটি পালন উপলক্ষে কর্মসূচি গ্রহণ করে।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আকতার হোসেন সভাপতিত্বে শনিবার (১৯ নভেম্বর) সকালে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় চত্বরে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার, উপজেলা চেয়ারম্যান এস,এম আতাউল হক দোলন।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, প্রাক্তন মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডর, ডেপুটি কমান্ডার মোঃ আবুল হোসেন, সন্তান কমান্ডের সভাপতি, সাধারণ সম্পাদক গণমাধ্যম কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা বৃন্দ।

জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ শেষে একটি বিশাল র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *