সংবাদ শিরোনামঃ
নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি”র সাথে সাংবাদিকদের মত বিনিময়  ভালোবাসার একযুগ এতিম শিশুদের হাসি আর ভ্যানচালকদের পাশে যমুনা টেলিভিশন শ্যামনগর দাতিনাখালী তে ঘেরে নদীর পানি প্রবাহ বন্ধে বিপর্যয়, বিএনপি নেতাদের হস্তক্ষেপে স্বস্তি ফিরল চাষিদের গাবুরা ইউনিয়নে মেগা প্রকল্পের বেড়িবাঁধ নির্মাণ কাজ ৬২% সম্পন্ন সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক ২টি অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ছোট জাহাঙ্গীর বাহিনীর ২ জন সক্রিয় সদস্য আটক শ্যামনগরে এক রাতে তিন বাড়িতে চুরি, এলাকাজুড়ে আতঙ্ক মধুর খোঁজে সুন্দরবনে মৌয়ালরা সুন্দরবন মধু আহরণ মৌসুমের উদ্বোধন করলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন রাত পোহালেই সুন্দরবনে প্রবেশ করবে মৌয়াল দল,সম্পন্ন হলো শেষ মুহূর্তের প্রস্তুতি
শ্যামনগর দাতিনাখালী তে ঘেরে নদীর পানি প্রবাহ বন্ধে বিপর্যয়, বিএনপি নেতাদের হস্তক্ষেপে স্বস্তি ফিরল চাষিদের

শ্যামনগর দাতিনাখালী তে ঘেরে নদীর পানি প্রবাহ বন্ধে বিপর্যয়, বিএনপি নেতাদের হস্তক্ষেপে স্বস্তি ফিরল চাষিদের

বুড়িগোয়ালিনী(শ্যামনগর) প্রতিনিধি:
দীর্ঘ কয়েক মাস ধরে পানি সংকটে চরম দুর্ভোগে পড়েছিলেন দাতিনাখালী এলাকার শতাধিক মৎস্য ঘেরের চাষিরা। নদী থেকে ঘেরে নিয়মিত পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় মাছ ও কাঁকড়া ব্যাপকহারে মারা যায়। এতে লাখ লাখ টাকার ক্ষতির মুখে পড়েন স্থানীয় মৎস্য চাষিরা।
স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন কারণে নদীর সঙ্গে সংযুক্ত খাল ও পানি প্রবাহের পথ বন্ধ হয়ে যাওয়ায় ঘেরগুলোতে নতুন পানি ঢুকছিল না। ফলে ঘেরের পানি দ্রুত নষ্ট হয়ে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। এতে একের পর এক মাছ ও কাঁকড়া মারা যেতে থাকে। অনেক চাষি তাদের ঘের প্রায় পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখতে বাধ্য হন।
এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত চাষিরা একাধিকবার স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেও কার্যকর সমাধান পাননি বলে অভিযোগ করেন। পরে বিষয়টি নিয়ে মাঠে নামেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থানীয় নেতৃবৃন্দ।বিএনপি নেতারা সরেজমিন পরিদর্শন করে চাষিদের সমস্যার কথা শুনে দ্রুত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন। তাদের হস্তক্ষেপে রবিবার (৫ এপ্রিল ) সকাল ১০ টায় বন্ধ হয়ে থাকা খাল ও পানি চলাচলের পথ পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়। স্থানীয়ভাবে শ্রমিক নিয়োগ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নদীর পানি আবার ঘেরে প্রবেশের ব্যবস্থা করা হয়।
ফলে ঘেরগুলোতে পানি ওঠা শুরু হয় এবং ধীরে ধীরে স্বস্তি ফিরে আসে চাষিদের মাঝে। নতুন পানি প্রবাহের কারণে ঘেরের পরিবেশও উন্নত হতে শুরু করেছে বলে জানান তারা।
ক্ষতিগ্রস্ত মৎস্য চাষি শাহজাহান আলী বলেন, “আমরা অনেক চেষ্টা করেও কোনো সমাধান পাইনি। বিএনপি নেতারা এগিয়ে এসে কাজ করায় এখন ঘেরে পানি উঠছে। এতে আমরা নতুন করে আশা দেখছি।”
এ বিষয়ে স্থানীয় বিএনপি”র নেতা রুস্তম আলী জানান, এলাকার সাধারণ মানুষের স্বার্থে তারা সবসময় কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও মৎস্য খাতের উন্নয়ন ও চাষিদের পাশে থাকার আশ্বাস দেন তারা।
বর্তমানে ঘেরগুলোতে পানি প্রবাহ স্বাভাবিক হওয়ায় চাষিরা আবার নতুন করে মাছ ও কাঁকড়া চাষের প্রস্তুতি নিচ্ছেন। তবে দীর্ঘদিনের ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের সহায়তা প্রয়োজন বলে দাবি জানিয়েছেন তারা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *