সংবাদ শিরোনামঃ
গাবুরায় রোদেলা ফাউন্ডেশ‌নের ফ্রি চি‌কিৎসা ক‌্যাম্প শাসক নয়, জনগণের সেবক হয়ে পাশে থাকতে চাই” আমাদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জুবায়ের  শ্যামনগর থানার ওসির সঙ্গে গাবুরা ইউপি মেম্বার প্রার্থী শাহাজান সিরাজের সৌজন্য সাক্ষাৎ উপকূলীয় প্রেসক্লাবের উদ্যোগ ও পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় ধসে পড়া বেড়িবাঁধে জিও রোল স্থাপন শ্যামনগরে বিভিন্ন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ, প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি গাবুরায় মেম্বার প্রার্থী শাহজাহান সিরাজের উদ্যোগে ফুটবল জার্সি বিতরণ দেবহাটা থেকে ১ হাজার ৩৫ বোতল ভারতীয় কোরেক্সসহ আটক-১ দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল বেঞ্চ বিতরন গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার রহমানের গণসংযোগ অনুষ্ঠিত খুলনার কয়রা উপজেলার খলিলুর রহমার সানার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন 
শ্যামনগর থানার ওসির সঙ্গে গাবুরা ইউপি মেম্বার প্রার্থী শাহাজান সিরাজের সৌজন্য সাক্ষাৎ

শ্যামনগর থানার ওসির সঙ্গে গাবুরা ইউপি মেম্বার প্রার্থী শাহাজান সিরাজের সৌজন্য সাক্ষাৎ

আল-হুদা মালী শ্যামনগর প্রতিনিধি: আসন্ন গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউল পাটোয়ারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন, গাবুরা ইউনিয়ন পরিষদের মেম্বার পদপ্রার্থী শাহাজান সিরাজ।

শুক্রবার (৩ জুলাই) শ্যামনগর থানায় সৌজন্য সাক্ষাতে গাবুরা ইউনিয়নের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদকমুক্ত সমাজ গঠন এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে শাহাজান সিরাজ বলেন, “জনগণের আস্থা ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে আমি এলাকার উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজ করতে চাই। একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলাই আমার অন্যতম লক্ষ্য। এ কাজে প্রশাসনের আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. শফিউল পাটোয়ারী বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে। তিনি জনপ্রতিনিধি, প্রার্থী ও সাধারণ জনগণকে আইন মেনে চলা এবং অপরাধ প্রতিরোধে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।

সাক্ষাৎ শেষে শাহাজান সিরাজ এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সামাজিক সম্প্রীতি অটুট রাখা এবং একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে গাবুরাবাসীর দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

সৌজন্য সাক্ষাৎটি পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শেষ হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *