সংবাদ শিরোনামঃ
যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর হামলায় উপকূলীয় প্রেসক্লাবের নিন্দা  সুন্দরবনে জেলেদের অনুমতি পত্র বিতরণ শুরু, প্রথম দিনেই বুড়িগোয়ালিনী স্টেশন থেকে ২০২টি পাস সংগ্রহ করেছে জেলেরা শ্যামনগর প্রেসক্লাব সভাপতিকে মারধরের ঘটনায় আহত মনিরকে দেখতে এমপি গাজী নজরুল ইসলাম সুন্দরবন দিবসে গাবুরায় প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে মানববন্ধন ও ভিডিও প্রদর্শনী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে জামায়াতের আমিরের গভীর শোক ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা কোথায় ও কেমন হবে — বিস্তারিত খবর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত — ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা সাংবাদিক আবুল বাসার এর জন্মদিন মারকাজুল আতা ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত 
শ্যামনগর চকলেট হাতে সাবেক এমপি, প্রশংসায় ভাসছেন গাজী নজরুল ইসলাম

শ্যামনগর চকলেট হাতে সাবেক এমপি, প্রশংসায় ভাসছেন গাজী নজরুল ইসলাম

আল-হুদা মালী: সাতক্ষীরা শ্যামনগর-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার কর্ম পরিষদ ও সুরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য, হাজার হাজার মানুষের নয়নের মনি জনপ্রিয় নেতা জননেতা জনাব,গাজী নজরুল ইসলাম। একটি মানবিক মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। নির্বাচনী প্রচারণার মধ্যেই গাড়িতে বসে শিশুদের চকলেট বিলিয়ে দেওয়ার তার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর নেট দুনিয়া ও এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন তিনি।

ঘটনা সূত্রে জানা যায়, সম্প্রতি নির্বাচনী প্রচারণায় যাওয়ার পথে সড়কের পাশে কয়েকজন শিক্ষার্থী ও শিশুদের কে দেখে গাড়ি থামিয়ে সাবেক এমপি গাজী নজরুল ইসলাম। এরপর তিনি স্নেহভরে উদারতার সাথে হাসি খুশী মনে শিক্ষার্থী ও শিশুদের হাতে চকলেট তুলে দেন। তার সঙ্গে থাকা একজন সহকর্মী গোপনে মুহূর্তটি মোবাইলে ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুতই ভাইরাল হয়ে যায়।

ভিডিওটি ছড়ানোর সঙ্গে সঙ্গেই গাজী নজরুল ইসলাম মানবিক আচরণের প্রশংসা শুরু করেন। অনেকেই মন্তব্য করেন, এ ধরনের আচরণ একজন জননেতার সহজ-সরল ও মানবিক মানসিকতার প্রমাণ। কেউ লিখেছেন, “এমন মানবিক নেতারই প্রয়োজন সাতক্ষীরা শ্যামনগর-৪ আসনে।” আবার আরেকজন বলেন, “রাজনীতির উত্তপ্ত মুহূর্তে শিক্ষার্থী ও শিশুদের প্রতি ভালোবাসা সত্যিই হৃদয় ছুঁয়ে যায়।”

শ্যামনগর উপজেলায় ভিডিওটি ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে বলে জানা গেছে। বিশেষ করে তরুণ ভোটারদের মাঝে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম দীর্ঘদিন ধরেই মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ, বিনয়ী স্বভাব এবং মানবিক আচরণের কারণে এলাকায় জনপ্রিয়। ভাইরাল হওয়া এই ভিডিও তার সেই ইতিবাচক ভাবমূর্তিকে আরও শক্তিশালী করেছে বলে মনে করছেন এলাকাবাসী ও তার ঘনিষ্ঠজনরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *