সংবাদ শিরোনামঃ
কয়রায় বীজ বাড়ির উপকরণ বিতরণ ও অনুদানের চেক হস্তান্তর শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের অংশগ্রহণমূলক শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে দুধর্ষ চুরিঃ খোয়া গেছে মূল্যবান কাগজপত্র ও মালামাল  দুর্নীতি ও মাদকমুক্ত গড়ার ইউনিয়ন গড়ার অঙ্গীকার ব্যাক্ত করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর হোসেন শ্যামনগরে সুপেয় পানির সংকট নিরসনে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি, থানায় জিডি বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বুড়িগোয়ালিনীতে লির্ডাসের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরা তে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব বাঘ দিবস মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান নীলডুমুর ১৭ বিজিবি কতৃক আটককৃত ৩১ কোটি ৯৪ লক্ষ ৩৪ হাজার ৩৫০ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে 
শ্যামনগর গাবুরার ডুমুরিয়া বিলে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্যামনগর গাবুরার ডুমুরিয়া বিলে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

এম এ হালিম ঃ

শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া বিলে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জুন) বিকেলে আয়োজিত এ প্রতিযোগিতাকে কেন্দ্র করে স্থানীয় জনসাধারণের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দূর-দূরান্ত থেকে হাজারো দর্শক ঘোড়া দৌড় উপভোগ করতে উপস্থিত হন।

আয়োজক কমিটির সদস্য ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি ইয়াসিন আরাফাত বলেন, প্রতিযোগিতায় মোট ১০টি ঘোড়া অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশ নেওয়া ঘোড়াগুলো তাদের গতি ও দক্ষতার প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করে। প্রতিযোগিতা চলাকালে দর্শকদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাসুদুল আলম। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সমাজসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

রোমাঞ্চকর প্রতিযোগিতা শেষে সাতক্ষীরার তালা থানার মাহিম রাজা প্রথম স্থান অর্জন করেন। বিজয়ীকে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারী অন্যান্য প্রতিযোগীদেরও উৎসাহমূলক পুরস্কার দেওয়া হয়।

এ সময় অতিথিরা বলেন, গ্রামীণ বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঘোড়া দৌড় শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি আমাদের গ্রামীণ ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

প্রতিযোগিতা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হওয়ায় আয়োজকদের প্রতি সন্তোষ প্রকাশ করেন উপস্থিত দর্শনার্থীরা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করা হয়।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *