সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন ৫ সেপ্টেম্বর,সভাপতি পদে সামিউল আজম ইমাম মনিরকে বিজয়ী করার আহ্বান

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন ৫ সেপ্টেম্বর,সভাপতি পদে সামিউল আজম ইমাম মনিরকে বিজয়ী করার আহ্বান

এম এ হালিম।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নির্বাচনে সভাপতি পদে সাবেক সফল সভাপতি সামিউল আজম ইমাম মনির প্রার্থী হয়েছেন।

প্রেসক্লাবের সাংবাদিকদের ঐক্য, পেশাগত মানোন্নয়ন, সংগঠনের শৃঙ্খলা ও গণমাধ্যমকর্মীদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে তিনি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে তার পক্ষে সমর্থন ও ভোট প্রার্থনা করে প্রেসক্লাবের সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সমর্থকদের প্রত্যাশা, সামিউল আজম ইমাম মনির নির্বাচিত হলে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবকে আরও সুসংগঠিত ও কার্যকর একটি সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবেন। পাশাপাশি সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে তিনি কাজ করবেন।

শ্যামনগরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সাংবাদিকদের সুসম্পর্ক বজায় রাখা এবং জনস্বার্থের বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রেও প্রেসক্লাবকে আরও সক্রিয় করার প্রত্যাশা রয়েছে।

আগামী ৫ সেপ্টেম্বরের নির্বাচনে সভাপতি পদে সামিউল আজম ইমাম মনিরকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সম্মানিত ভোটার ও সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সাংবাদিকদের ঐক্য, পেশার মর্যাদা ও প্রেসক্লাবের উন্নয়নে—সামিউল আজম ইমাম মনিরকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *