সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের সংবাদ সম্মেলন

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের সংবাদ সম্মেলন

এম আব্দুর রহমান বাবু বিশেষ প্রতিনিধিঃ

মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম এর শুভ উদ্বোধন বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন।
গত ইং ২১ মার্চ (মঙ্গলবার) সন্ধা ৬ টায় প্রেস ব্রিফিং করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন- মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না”- মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে এরই প্রেক্ষিতে আগামীকাল ২২ মার্চ বুধবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী আশ্রয়ন-২ প্রকল্প এর অধীনে ভূমিহীন ও গৃহহীণ ৩৯৩৬৫ টি পরিবারের জন্য নির্মিত ৩য় পর্যায়ের অবশিষ্ট ঘর ও ৪র্থ পর্যায়ের নির্ধারিত গৃহসমূহ উপকারভোগী পরিবারের নিকট জমিসহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। সে অনুযায়ী সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় তৃতীয় পর্যায়ে বরাদ্দকৃত ১৮৯ টি ঘরের মধ্যে অবশিষ্ট ৬৯ টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করা হবে। ইতোপূর্বে শ্যামনগর উপজেলায় প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ৩৬০ টি এবং তৃতীয় পর্যায়ের (প্রথম ধাপ) ৮৫ টি ও (দ্বিতীয় ধাপ) ৩৫ টি ঘরসহ মোট ৪৮০টি ঘর হস্তান্তর করা হয়েছে। এর মাধ্যমেই শ্যামনগর উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত হলো বলে দাবী করেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *