সংবাদ শিরোনামঃ
কয়রায় কিশোরী ও তাদের অভিভাবকদের উদ্বুদ্ধ করণ সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী এবং চেক ও ফলজ বৃক্ষ বিতরণ দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা বুধবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— বড়কুপুটে ২৫ ফুট উচ্চতার প্রতিমায় দক্ষযজ্ঞ ও শিবের মহাতাণ্ডব মাটি ও ফাইবারে ফুটিয়ে তোলা হচ্ছে পুরাণের হৃদয়স্পর্শী দৃশ্যপট কালিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয়রা মঙ্গলবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন সহকারী কমিশনার মাইনুল ইসলাম খানকে কালিগঞ্জ প্রেসক্লাবে সংবর্ধনা প্রদান দেবহাটায় খামার থেকে ৬৫০ মুরগি লুটের ঘটনায় মূলহোতা গ্রেপ্তার
শ্যামনগর  উপজেলায় ২০২২-২৩ অর্থ বছরের বিনামুল্যে বীজ সার উদ্বোধন করেন এমপি জগলুল হায়দার  

শ্যামনগর  উপজেলায় ২০২২-২৩ অর্থ বছরের বিনামুল্যে বীজ সার উদ্বোধন করেন এমপি জগলুল হায়দার  

বিশেষ প্রতিনিধি : শ্যামনগরে বিনামুল্যে মৌসুমে বোরো হাইব্রিড ও উফশী জাতের ফসল আবাদ উৎপাদন বৃদ্ধির জন্য  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন ফষলের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গত ৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৪ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বাস্তবায়নে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ৩ হাজার ৫ শত জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়াতা কর্মসূচীর শুভ উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। অন্যান্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ্জ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা সহকারি কমিশনের( ভূমি )মোঃ আসাদুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা প্রকল্প প্রস্তাবের কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কৃষি উপ-সহকারী কর্মকর্তা মোঃ জামাল হোসেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *