সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
শ্যামনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শ্যামনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শ্যামনগর প্রতিনিধি।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে বুধবার(২০মে) সংগঠনের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত অনুষ্ঠানে সংগঠনের আহবায়ক বিষ্ণুপদ মন্ডলের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ বিধুশ্রবা মন্ডল।

সংগঠনের সদস্য সচিব কিরণ শংকর চ্যাটার্জীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দেবীরঞ্জন মন্ডল। বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম নেতা মহাদেব মন্ডল, রঞ্জিত দেবনাথ, প্রভাষক পথিক মন্ডল, শ্যামনগর পৌরসভা কমিটির সভাপতি সুকদেব বিশ্বাস, সম্পাদক শিক্ষক শংকর তরফদার, যুবঐক্য পরিষদের সভাপতি উমেশ রায়, সম্পাদক তরুণ ঘরামি,সাবেক প্রধান শিক্ষক রামরঞ্জন বিশ্বাস,শিব প্রসাদ বৈদ্য,সাধন বৈদ্য,নিহার রঞ্জন,প্রভাষক প্রীতিস গায়েন, ইউপি সদস্য নিপা চক্রবর্তী, রঞ্জিত রপ্তান, প্রবীর মন্ডল, অশোক মিস্ত্রী, মনোরঞ্জন, বিশ্বজিৎ, রাজীব, শ্রীমতি মনীষা, শ্রীমতি মনিমালা প্রমুখ। সভায় সাংগাঠনিক কার্যক্রম সহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *