সংবাদ শিরোনামঃ
জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)–২০২৬ অনুষ্ঠিত বেসরকারি সংস্থা সিসিডিবির আয়োজনে জলবায়ু সচেতনতায় নাটক ও পটগান অনুষ্ঠিত শ্যামনগরে লোডশেডিংয়ে বিপর্যস্ত এসএসসি পরীক্ষার্থীরা, ব্যাহত হচ্ছে পড়াশোনার শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত- ১৪  দেবহাটায় অবৈধ ভাবে বালি উত্তোলন করায় জরিমানা দেবহাটা থানার নবাগত ওসি’র সাথে উপজেলার ইউনিয়ন বিএনপির নেতাদের সৌজন্যে সাক্ষাৎ দেবহাটা থানার নবাগত অফিসার ইনচার্জ এর সাথে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সৌজন্যে সাক্ষাৎ ইয়ুথ প্লান বাংলাদেশের প্রধান সমন্বয়কারী হিসেবে মোঃ ইমাম হোসাইনকে দায়িত্ব প্রদান নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা
শ্যামনগরে সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

শ্যামনগরে সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

শ‍্যামনগর প্রতিনিধিঃ

মঙ্গলবার সকাল দশটায় শ্যামনগর জেসি কমপ্লেক্সে শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) এর আয়োজনে ও অস্ট্রেলিয়ার জোবেদা আমিন মোবাইল স্কুল (জ্যামোস্ক) এর সহযোগিতায় ২২ জন সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীকে এক লক্ষ দশ হাজার টাকা বিশেষ বৃত্তি প্রদান করা হয়েছে। বৃত্তি প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হন জ্যামোস্কের সিইও বিশিষ্ট ভাষাতত্ত্ববিদ ইঞ্জিনিয়ার আমিন রহমান। বিশেষ অতিথি হিসেবে অস্ট্রেলিয়া থেকে ভার্চুয়ালি যুক্ত হন স্পন্সর মিসেস লায়লা চৌধুরী, মিসেস ডায়ান, ঢাকা থেকে ভাব বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মাছুম বিল্লাহ, শ্যামনগরে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খান, রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শেখ মতিউর রহমান, হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম লুৎফুল আলম, কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাহারুল ইসলাম, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক রনজিৎ কুমার বর্মন, শ্যামনগর ভাব বাংলাদেশ টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের কম্পিউটার প্রশিক্ষক মো. আব্দুল্লাহ আল মামুন ও ভাব বাংলাদেশের শ্যামনগর ফিল্ড অফিসার আব্দুল আলিম প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের স্পন্সরদের সাথে মতবিনিময় করেন এবং উপস্থিত অতিথিদের নিকট থেকে বৃত্তির টাকা গ্রহণ করেন। মাধ্যমিক স্কুলের ৯ জন এবং কলেজের ১৩ জন মোট ২২জন শিক্ষার্থী বৃত্তির অর্থ গ্রহণ করেন। স্কুল পর্যায়ে প্রতিমাসে এক হাজার টাকা ও কলেজ পর্যায়ে প্রতিমাসে দুই হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়েছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সৌরভ চন্দ্র মন্ডল দিনাজপুর সরকারি এম আব্দুর রহিম মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তি হওয়ায় তাকে ভাব বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *