সংবাদ শিরোনামঃ
কয়রায় বীজ বাড়ির উপকরণ বিতরণ ও অনুদানের চেক হস্তান্তর শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের অংশগ্রহণমূলক শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে দুধর্ষ চুরিঃ খোয়া গেছে মূল্যবান কাগজপত্র ও মালামাল  দুর্নীতি ও মাদকমুক্ত গড়ার ইউনিয়ন গড়ার অঙ্গীকার ব্যাক্ত করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর হোসেন শ্যামনগরে সুপেয় পানির সংকট নিরসনে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি, থানায় জিডি বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বুড়িগোয়ালিনীতে লির্ডাসের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরা তে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব বাঘ দিবস মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান নীলডুমুর ১৭ বিজিবি কতৃক আটককৃত ৩১ কোটি ৯৪ লক্ষ ৩৪ হাজার ৩৫০ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে 
শ্যামনগরে সুপেয় পানির সংকট নিরসনে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত

শ্যামনগরে সুপেয় পানির সংকট নিরসনে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত

শ্যামনগর প্রতিনিধি: বারসিকের এনগেজ প্রকল্পের উদ্যোগে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পর্যায়ে “সুপেয় পানির সংকট নিরসনে করণীয়” শীর্ষক একটি গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৯ জুলাই সকাল ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে অনুষ্ঠিত সভায়। সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী রানী, কার্যসহকারী, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, শ্যামনগর, সাতক্ষীরা।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ের সিএসও প্রতিনিধিগণ, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কর্মী এবং যুব প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সংলাপে উপকূলীয় অঞ্চলে ক্রমবর্ধমান সুপেয় পানির সংকট, এর কারণ এবং সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ, স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি টেকসই পানি ব্যবস্থাপনা, বৃষ্টির পানি সংরক্ষণ এবং বিদ্যমান পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

অংশগ্রহণকারীরা মতামত প্রদানকালে উপকূলীয় জনগণের জন্য নিরাপদ পানির সহজলভ্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্ব দেন। তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।

সংলাপ শেষে সুপেয় পানির সংকট নিরসনে বাস্তবসম্মত ও অংশগ্রহণমূলক উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্ট সকলের সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *