নিজস্ব প্রতিবেদক।
শ্যামনগর উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার গাবুরা গ্রামে এই ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে প্রতিবেশী গোলাম রব্বানীকে (৬০) আসামি করে শ্যামনগর থানায় একটি মামলা করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত গোলাম রব্বানী পলাতক।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। শনিবার সকালে শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে প্রতিবেশী গোলাম রব্বানী তাকে ফুসলিয়ে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে ফিরে স্বজনদের কাছে বিষয়টি জানায়। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় দুপুরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক শাকির হোসেন বলেন, শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। শারীরিক আঘাতের পাশাপাশি সে মানসিকভাবেও মারাত্মক বিপর্যস্ত (ট্রমা) হয়ে পড়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
Leave a Reply