সংবাদ শিরোনামঃ
কয়রায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা কয়রায় নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ শ্যামনগরে উপজেলা প্রশাসনের আয়োজন পালিত হচ্ছে পহেলা বৈশাখ বুড়িগোয়ালিনীতে পহেলা বৈশাখে বর্ণিল সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থী ফোরামের সদস্যদের সাথে দুই দিনব্যাপী দ্বন্দ্ব-সংবেদনশীল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শ্যামনগর বুড়িগোয়ালিনীর খোলপেটুয়া নদীর চরের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন সিলেটে ১৩ম জাতীয় মুন্ডা সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা চলাকালীন পাকা ঘর নির্মাণের চেষ্টা সুন্দরবন ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিতে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড দেবহাটায় খেজুরবাড়িয়াতে ক্লাব বাস্তবায়ন ও ক্লাবের জায়গা নির্ধারণ সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধঃ

সাতক্ষীরার শ্যামনগরে স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) এর আয়োজন ও রোটারি ক্লাব অব বনানী ঢাকার সহযোগিতায় রোটারি গ্লোবাল গ্র্যান্ট প্রকল্পের অধীনে শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) শ্যামনগর সদর ইউনিয়নের চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতনের পরিচালনা পর্ষদের সভাপতি এসএম কামরুল হায়দার (নান্টু) সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাস। ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, সমাজসেবক বাবুলাল মন্ডল প্রমুখ। কর্মশালায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এসএমসির সদস্যসহ মোট ২৫ জন উপস্থিত ছিলেন। বিদ্যালয়টিকে একটি মডেল মাধ্যমিক বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যরা কী স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কী কী কাজ করবেন এবিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ৪টি দলে বিভক্ত হয়ে সবাই তাদের স্বপ্ন উপস্থাপন করেন এবং বাস্তবায়নের জন্য কী কী কাজ করবেন তা তুলে ধরেন। স্বপ্ন বাস্তবায়নে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রশিক্ষণ এবং অভিভাবকদের বিদ্যালয়ের সাথে সম্পৃক্ত করে বিদ্যালয়ের স্থায়িত্বশীল মান উন্নয়নে কমিউনিটির সংযোগের জন্য শিক্ষক-অভিভাবক সমাবেশের আয়োজন করবে ভাব বাংলাদেশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *