সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে আটুলিয়াতে দিনে দুপুরে বাড়িতে ডাকাতি স্বর্ণালংকার লুট কালিগঞ্জের ধলবাড়িয়ায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সাংগঠনিক বিশেষ সভা অনুষ্ঠিত লবণ পানি উত্তোলন বন্ধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে শ্যামনগরে মানববন্ধন শ্যামনগরে মেগা প্রকল্পের টেকসই বে‌ড়িবাঁধ ক্ষতিগ্রস্ত, অবৈধভাবে লবণ পানি তোলার পাইপ স্থাপন বিশ্ব জীববৈচিত্র্য দিবস ২০২৬উপলক্ষে আলোচনা সভা সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার ক্ষতিকর প্রভাব নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত শ্যামনগর নীলডুমুর খোলপাটুয়া নদীর পাড়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইয়ুথ প্ল্যান বাংলাদেশের পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে দেবহাটায় গাছের চারা বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান কালিগঞ্জে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জামায়াতের মানববন্ধন কর্মসূচী পালন
শ্যামনগরে মেগা প্রকল্পের টেকসই বে‌ড়িবাঁধ ক্ষতিগ্রস্ত, অবৈধভাবে লবণ পানি তোলার পাইপ স্থাপন

শ্যামনগরে মেগা প্রকল্পের টেকসই বে‌ড়িবাঁধ ক্ষতিগ্রস্ত, অবৈধভাবে লবণ পানি তোলার পাইপ স্থাপন

এম এ হালিম শ্যামনগর থেকে।

শ্যামনগর গাবুরা ইউনিয়নের পূর্ব চাঁদনীমুখা গ্রামে খোলপেটুয়া নদী সংলগ্ন সরকারি মেগা প্রকল্পের টেকসইস বে‌ড়িবাঁ‌ধের ব্লক সরিয়ে ও মাটি ছিদ্র করে অবৈধভাবে লবণ পানি তোলার পাইপ বসানোর অভিযোগ উঠেছে কিছু ঘের ব্যবসায়ীর বিরুদ্ধে।

সরজমিনে শনিবার(৬জুন) সকালে যেয়ে দেখা যায় মৎস্য চাষিরা সাজানো ব্লক সরিয়ে সেখানে বসাচ্ছে নায়িন্টি পাইপ। যা এই বেড়িবাঁধের জন্য অত্যন্ত ক্ষতিকারক।

স্থানীয়দের দাবি, সরকারের হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত গুরুত্বপূর্ণ এই অবকাঠামোতে এ ধরনের কর্মকাণ্ডের ফলে সড়ক ও বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং ভবিষ্যতে বৃহৎ এ উন্নয়ন প্রকল্প‌টি ক্ষ‌তিগ্রস্ত ও দুর্যোগের ঝুঁকি বাড়তে পারে।

বাংলা‌দে‌শের সর্ব দ‌ক্ষি‌ণে বারবার জলচ্ছ‌াস ও ঘূর্নীঝড়ে আক্রান্ত দূর্যোগ প্রবন এলাকা হওয়ায় ২০২১ সা‌ল থেকে সরকার ১ হাজার ‌কো‌টি টাকা ব‌্যায়ে মেগা প্রকল্প বাস্তবায়ন করছে গাবুরাতে। উল্লে‌খিত রাস্তা‌টি তারই নতুন অবকাঠামো।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কাছে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলেন বিষয়টি সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা সেখানে যেয়ে বিষয় টি ক্ষতিয়ে দেখছি।

এলাকাবাসী অবিলম্বে ঘটনার তদন্ত, দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন। পাশাপাশি সরকারি সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তারা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *