সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
শ্যামনগরে মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক পরিবার’কে জীবননাশের হুমকি

শ্যামনগরে মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক পরিবার’কে জীবননাশের হুমকি

 

শ্যামনগর প্রতিনিধিঃ

শ্যামনগরে এক মাদক কারবারীর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক সহ তার পরিবারের সদস্যদের জীবন নাশের হুমকি দিয়েছে মাদক ব্যবসায়ী পরিবারের সদস্যরা। ১৬ জানুয়ারি ৩৫০ গ্রাম গাঁজাসহ পুলিশের হাতে ধরা পড়ে ঈশ্বরপুর ইউনিয়নের বংশীপুর গ্ৰামের মুনছুর স্ট্যাটারের ছেলে ফিরোজ হোসেন ও চিংড়াখালি গ্রামের ছন্নত গাজীর ছেলে আব্দুর রাজ্জাক। সেই সংবাদ বিভিন্ন পত্র পত্রিকা, অনলাইন পোর্টাল ও সংবাদ শ্যামনগর ফেসবুক পেজ থেকে সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় ‘সংবাদ শ্যামনগর’ ফেসবুক পেজের সম্পাদক ও উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু’কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ও সংবাদ শ্যামনগর পেইজের ম্যাসেঞ্জারে প্রকাশ্যে তার এবং তার পরিবারের সদস্যদের মাদক ব্যবসায়ীর পরিবার থেকে মিথ্যা মামলা সহ জীবননাশের হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় তিনি ১৮ জানুয়ারি শ্যামনগর থানায় ৯৫৪ নং সাধারণ ডায়েরি করেছেন। এই ফিরোজ ও তার একাধিক সহযোগীরা সম্প্রতি নরেন্দ্র মুন্ডা হত্যা মামলার আলোচিত আসামী। মাদক কারবারি ফিরোজ হোসেন এলাকার ভাড়াটিয়া লাঠিয়াল হিসেবে পরিচিত। সে এলাকায় গড়ে তুলেছে কিশোর গ্যাং ও মাদকের শক্তিশালী সিন্ডিকেট। তার বিরুদ্ধে এলাকায় কেউই মুখ খুলতে সাহস পায় না। তার গাঁজা, হিরোইন, ফেনসিডিল,ইয়াবা সহ সকল প্রকার মাদকের ব্যাবসা রয়েছে। তাছাড়া অবৈধ ভাবে দখল করা গজাল মারি খালের বাসায় প্রতিনিয়ত চালায় জুয়ার আসর। তাকে গ্রেফতার করাই শ্যামনগর থানা পুলিশকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী। এ ঘটনা কে কেন্দ্র করে সাংবাদিক নেতৃবৃন্দ, সাংবাদিক সংগঠন ও এলাকার সুধীজন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *