সংবাদ শিরোনামঃ
পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত সুন্দরবনে হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ দেবহাটার পারুলিয়ায় অসহায় পরিবারকে জামায়াতে ইসলামীর ভ্যান উপহার দেবহাটায় নবাগত ওসির সাথে ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় তেলের জন্য লম্বা লাইনে শিক্ষক,ক্লাস বন্ধ চাপে শিক্ষা কার্যক্রম শ্যামনগরে চিংড়িতে পুশ করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা : চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট অপারেশন ম্যানগ্রোভ শীল্ড
শ্যামনগরে বনজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা 

শ্যামনগরে বনজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা 

এম এ হালিম শ্যামনগর থেকে।
সুন্দরবনে বনজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তন অভিযোজনের লক্ষ্যে ব্লু কার্বন প্রতিবেশ সুরক্ষা পাইলট-প্রকল্প এর অবহিতকারণ সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা পরিষদের সভাকক্ষে বেসকারি সংস্থা লিডার্স এর আয়োজনে মেরিডিয়ান ইনস্টিটিউট এর সহযোগীতায় এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নিবার্হী অফিসার শামসুজ্জাহান কনক।
লিডার্স এর সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যেদের মধ্যে বক্তব্য দেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসেন, সুন্দরবন পশ্চিম বনবিভাগ কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা তহিদ হাসান, সমাজসেবা অফিসার এসএম দেলোয়ার হোসেন, প্রাণীসম্পত অফিসার ড. সুব্রত কুমার বিশ্বাস, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সমিউল আযম মনীর, সিডিও’র নির্বাহী প্রধান গাজী আল ইমরান,  সিএমসির সহব্যবস্থাপক কমিটির মাহামুদা বেগম, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি এম এ হালিম, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেনসহ আরো অনেকে।
অনুষ্ঠিত সভায় শ্যামনগর উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট স্টেকহোল্ডার, বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ, বন বিভাগ প্রতিনিধিবৃন্দ, উপকারভোগীগণ, ইউল্যাব প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, লিডার্সের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রকল্পটির আওতায়  ব্লু-কার্বন সুরক্ষা ও বনায়ন কর্মসূচি গ্রহন করে নদীভাঙন রোধ, উপকূলীয় প্রতিবেশ সুরক্ষায় ২ একর ৪৯ শতক নদীর চরে পরিকল্পিতভাবে ম্যানগ্রোভ বনায়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। লিডার্স উপকূলীয় অঞ্চলে টেকসই জীবিকা উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য সমন্বিত ওকৌশলগত পরিকল্পনা গ্রহন করে। সভায় প্রকল্পের অগ্রগতি, অভিজ্ঞতা, শিক্ষণ ও সাফল্যসমূহ অংশীজনদের সামনে উপস্থাপন করা হয়। এছাড়া প্রকল্প বাস্তবায়ন থেকে অর্জিত শিক্ষণের আলোকে ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়নমূলক সুপারিশ গ্রহণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *