সংবাদ শিরোনামঃ
দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ মহান মে দিবস আজ: শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত কর্মী আনোয়ার কে অব্যাহতি প্রদান দেবহাটায় র‌্যাবের অভিযানে ১ হাজার ৫৬৬ বোতল ফেন্সিডিল উদ্ধার, দুই ব্যক্তি আটক বুড়িগোয়ালিনীতে মৎস্য ঘেরের বাসা থেকে রান্না হরিণের মাংস উদ্ধার করেছে প্রশাসন  কয়রায় পরিবেশ রক্ষায় বনজীবীদের প্লাস্টিকবিরোধী কর্মশালা  শ্যামনগরের নকিপুর বাজারে অভিযান: সুন্দরবন থেকে আনা ২২৫০ কেজি নিষিদ্ধ শামুক/ঝিনুক জব্দ শ্যামনগর ভামিয়া ও বনবিবিতলায় জলাবদ্ধতা নিরসনে ইয়ুথদের রোড শো, ইউনিয়ন পরিষদে দাবি তুলে ধরলেন তরুণরা গাবুরায় মেঘা প্রকল্পের রাস্তার জিও বস্তা কেটে নেওয়ার অভিযোগ, প্রশাসনিক ব্যবস্থা দাবি স্থানীদের বুড়িগোয়ালিনী গোরস্থান মাহফিল কমিটি গঠন, সভাপতি জিয়াউর, সম্পাদক সাদ্দাম
শ্যামনগরে প্যারাসুট সাদৃশ কাপড় ও ডিভাইস উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

শ্যামনগরে প্যারাসুট সাদৃশ কাপড় ও ডিভাইস উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

এম এ হালিম শ্যামনগর থেকে।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের মেন্দিনগর গ্রামে প্যারাসুট সদৃশ একটি কাপড় ও তাতে সংযুক্ত একটি ডিভাইস পড়ে থাকতে দেখা যাওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রবিবার (০৮ মার্চ ২০২৬) সন্ধ্যা পরে মেন্দিনগর গ্রামের একটি স্থানে স্থানীয়রা প্রথমে প্যারাসুটের মতো দেখতে একটি কাপড় পড়ে থাকতে দেখেন। পরে কাছে গিয়ে দেখা যায়, ওই কাপড়ের সাথে একটি অজ্ঞাত ডিভাইস সংযুক্ত রয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে কৌতূহল ও উদ্বেগ তৈরি হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে কৈখালী ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য উৎপল কুমার উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে বিষয়টি শ্যামনগর থানা পুলিশকে অবগত করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ডিভাইসটি কী ধরনের বা কোথা থেকে এসেছে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে অজ্ঞাত ওই বস্তুটি দেখতে আশপাশের এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় করছেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে নানা ধরনের আলোচনা চলছে।
প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানা গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *