সংবাদ শিরোনামঃ
মায়ের ওপর নির্যাতনের অভিযোগ: ছেলের লাথিতে বৃদ্ধার দাঁত ভাঙল, থানায় মামলা বুড়িগোয়ালিনী ইউনিয়ন ছাত্রশিবিরের অফিস সম্পাদকের দায়িত্ব থেকে অব্যাহতি দেবহাটায় গাঁজাসহ ১জন ও পরোয়ানাভুক্ত অপর ১ আসামী আটক দেবহাটায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত ধর্মপ্রাণ মানুষকে ‘ধর্মান্ধ ’ আখ্যা দেওয়ার প্রতিবাদে দেবহাটায় মানববন্ধন সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির শ্যামনগর উপজেলা পর্যবেক্ষক ও তথ্য সমন্বয়ক হলেন উপকূলীয় প্রেসক্লাবের সদস্য মোঃ জহিরুল ইসলাম সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি; অভিযান এখনো চলমান। শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ  বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগর শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত সাতক্ষীরাবাসীকে “ধর্মান্ধ” মন্তব্যের প্রতিবাদে ডিসির বিরুদ্ধে শ্যামনগরে ওলামাদের বিক্ষোভ সমাবেশ
শ্যামনগরে পুত্র কর্তৃক বৃদ্ধ পিতাকে মারধরের অভিযোগ

শ্যামনগরে পুত্র কর্তৃক বৃদ্ধ পিতাকে মারধরের অভিযোগ

শ্যামনগর প্রতিনিধি।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালীতে পুত্র কর্তৃক বৃদ্ধ পিতাকে মারধরের অভিযোগ উঠেছে। এ বিষয়ে বৃদ্ধ পিতা পুত্রকে বাদী করে শ্যামনগর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে জানা যায় , টেংরাখালী গ্রামের মৃত এলোম বক্স গাজীর পুত্র মোঃ দাউদ আলী গাজী (৮৫) পেশায় একজন বনজীবি। সন্তানেরা ভরপোষন না দেওয়ায় বৃদ্ধ বয়সে বনজীবির কাজ করে স্ত্রীকে নিয়ে সংসার পরিচালনা করে। বৃদ্ধের ছোট পুত্র মোঃ রফিকুল ইসলাম একজন নেশাগ্রস্থ। নেশা করে বৃদ্ধ ও তার স্ত্রীকে প্রতিনিয়ত নানা ভাবে অত্যাচার, মারধর ও টাকা আদায় করে আসছে। রফিকুল নেশাগ্রস্থ হওয়ায় প্রতিনিয়ত তার স্ত্রীর সাথে বিরোধ সৃষ্টি হয়। এ কারনে তার স্ত্রী পিতার বাড়ীতে চলে যায়। রফিকুল তার বৃদ্ধ পিতাকে স্ত্রী এনে দেওয়ার জন্য বলে। সে রাজি না হওয়ায় ১০ ই মে ( রবিবার) রাত্র আনুমানিক ১২.১০ মিনিটে রফিকুল দেশীয় অস্ত্র নিয়ে বৃদ্ধ পিতাকে হত্যার জন্য আক্রমন করে। এ সময় তার আঘাতে বৃদ্ধের দুই হাত ফোলা জখম হয়। বৃদ্ধের আত্মচিৎকারে মোছাঃ মারুফা খাতুন, মোঃ শামীম হোসেন ও মোছাঃ রোকেয়া খাতুন ছুটে এসে বৃদ্ধকে রফিকুলের হাত থেকে উদ্ধার করে। বৃদ্ধ দাউদ আলী সন্তানের ভয়ে আতঙ্কে দিনযাপন করছেন। এ বিষয়ে রফিকুলের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান বৃদ্ধকে সবোর্চ্চ আইনি সহযোগিতা প্রদান করার প্রতিশ্রুতি দেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *