সংবাদ শিরোনামঃ
বুধবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— বড়কুপুটে ২৫ ফুট উচ্চতার প্রতিমায় দক্ষযজ্ঞ ও শিবের মহাতাণ্ডব মাটি ও ফাইবারে ফুটিয়ে তোলা হচ্ছে পুরাণের হৃদয়স্পর্শী দৃশ্যপট কালিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয়রা মঙ্গলবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন সহকারী কমিশনার মাইনুল ইসলাম খানকে কালিগঞ্জ প্রেসক্লাবে সংবর্ধনা প্রদান দেবহাটায় খামার থেকে ৬৫০ মুরগি লুটের ঘটনায় মূলহোতা গ্রেপ্তার দেবহাটায় অবৈধভাবে বালু উত্তোলন: ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা সোমবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন—
শ্যামনগরে পানিতে ডুবে ও গলায় ফাঁ*স দিয়ে দুইজনের মৃ*ত্যু

শ্যামনগরে পানিতে ডুবে ও গলায় ফাঁ*স দিয়ে দুইজনের মৃ*ত্যু

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি।।

সাতক্ষীরার শ্যামনগরে পানিতে ডুবে এবং গলায় ফাঁ*স লাগিয়ে এক বৃদ্ধসহ দুইজনের মৃ*ত্যু হয়েছে। শনিবার দুপুর ও সন্ধ্যার পর উপজেলার সোনাখালী এবং হরিনগর গ্রামে দুর্ঘটনা দুটি ঘটে।
উভয় ঘটনায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে স্বজনদের লিখিত আবেদনের প্রেক্ষিতে মৃতদেহ পরিবারের কাছে হত্যা করেছে।
নিহতের স্বজনদের ভাষ্য মানসিক ভারসাম্যহীনতার কারনে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে হরিনগর গ্রামের মনোয়ারা বেগম (৫২)। অপরদিকে সোনাখালী গ্রামে মৃত রঞ্জিত কুমার ঘোষালের স্বজনরা জানিয়েছে অসাবধানতাবশত পানিতে পড়ে মৃত্যু হয়েছে ৮৫ বছর বয়সী ঐ বৃদ্ধের।
মনোয়ারা বেগমের ছেলে মহসিনসহ স্থানীয়রা জানায় তিনি আগে থেকে মানসিক অসুস্থ। ইতিপূর্বে একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছে।
শনিবার সন্ধ্যায় নিজ শোবার ঘরের আড়ার সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন। ছয় বছর বয়সী পৌত্র ঘরে ঢুকে দাদিকে দড়িতে ঝুলতে দেখে ডাক চিৎকার করার পর পরিবারের পরিবারের সদস্য এগিয়ে এসে তাকে উদ্ধারের চেষ্টা করে।
এদিকে রনজিত কুমার ঘোষালের ছেলে রামকৃষ্ণ ঘোষাল জানান ডেঙ্গু আক্রান্ত হয় তিনি শয্যাশায়ী অবস্থায় ছিলেন ঘরের মধ্যে। তার স্ত্রী চিকিৎসার প্রয়োজনের সাতক্ষীরা গিয়েছিলেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে পুকুরের পাশ দিয়ে হাঁটার সময় তার পিতা পানিতে পড়ে গিয়েছিল বলে তাদের ধারণা। সাতক্ষীরা থেকে তার স্ত্রী বকুল রানী বাড়িতে ফিরে পুকুরের শশুরের ভাসতে দেখে প্রতিবেশীদের খবর দেয়। এক পর্যায়ে পুকুরে জাল ফেলে তল্লাশি চালানোর পর তারা রনজিত কুমার ঘোষালের মৃতদহ উদ্ধার করে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম জানান উভয় পরিবারের সদস্য ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ গ্রহণের আবেদন জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের দাবির পক্ষে সত্যতা পেয়েছে। এমতাবস্থায় পরিবারের আবেদন যাচাই-বাছাই পূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *