সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জের পল্লীতে পৈতৃক ভিটা থেকে সন্তান উচ্ছেদের পায়তারার প্রতিবাদে মানববন্ধন ভোট আসে জনপ্রতিনিধি হয়, কিন্তু মহেশ্বরপুরের কোন উন্নয়ন হয়না কালিগঞ্জ কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির অভিষেক অনুষ্ঠিত কালিগঞ্জে ট্রাকচাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু, ট্রাক জব্দ, চালক আটক জুলাই গণহত্যায় জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ বিচার নিশ্চিত করতে হবে- মাহবুবুল আলম দেবহাটায় বিএনপির আয়োজনে জুলাই গনঅভ্যুত্থান উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দেবহাটায় জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা  জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ কালিগঞ্জের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫টি প্রতিষ্ঠানে জরিমানা কালিগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর হোসেনের নিজস্ব অর্থায়নে খালের ওপর বাঁশের সাঁকো নির্মাণ
শ্যামনগরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

শ্যামনগরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৬ জুলাই) সকাল ৭টার দিকে এ ঘটনাটি ঘটে। মৃত শিশু হলো, শ্যামনগর উপজেলার ১ নং ভূরুলিয়া ইউনিয়নের ব্রক্ষ্মশ্বশান গ্রামের আজিজুর রহমান কন্যা আছিয়া (১৪ মাস)।
পরিবার সূত্রে জানাযায়, আছিয়া সকালে ঘুম থেকে উঠে বাবার সাথে পার্শ্ববর্তী সাধুর হাটখোলায় ঘুরতে গিয়েছিল । সেখান থেকে ফিরে পরিবারের সবাই একসঙ্গে সকালে ভাত খাওয়া শেষে আছিয়াকে মায়ের কাছে রেখে তার পিতা রাজমিস্ত্রীর কাজে চলে যায়। আছিয়ার মা আছিয়াকে নিয়ে পুকুর পাড়ে থালা-বাসন পরিষ্কার করছিল। হঠাৎ করে বিলে ধানের চাতরে হাঁস পড়েছে এমন খবর পেয়ে মা বিলে ধানের চাতর দেখতে যায়। এসময় আছিয়া পুকুরের ঘাটে খেলার সময় সবার অজান্তে অসাবধানবসত পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়।
খোজা খুজির একপর্যায়ে পুকুর হতে উদ্ধার করে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ ফাতিমা ইদ্রিস ইভা তাকে মৃত ঘোষনা করে। এঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। শ্যামনগর থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *