সংবাদ শিরোনামঃ
কয়রায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা কয়রায় নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ শ্যামনগরে উপজেলা প্রশাসনের আয়োজন পালিত হচ্ছে পহেলা বৈশাখ বুড়িগোয়ালিনীতে পহেলা বৈশাখে বর্ণিল সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থী ফোরামের সদস্যদের সাথে দুই দিনব্যাপী দ্বন্দ্ব-সংবেদনশীল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শ্যামনগর বুড়িগোয়ালিনীর খোলপেটুয়া নদীর চরের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন সিলেটে ১৩ম জাতীয় মুন্ডা সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা চলাকালীন পাকা ঘর নির্মাণের চেষ্টা সুন্দরবন ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিতে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড দেবহাটায় খেজুরবাড়িয়াতে ক্লাব বাস্তবায়ন ও ক্লাবের জায়গা নির্ধারণ সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে নৌকা বাইচ দেখতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় আহত ২ জন

শ্যামনগরে নৌকা বাইচ দেখতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় আহত ২ জন

 

উৎপল মণ্ডল(শ্যামনগর)প্রতিনিধি।

শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ফুলতলা এলাকায় শুক্রবার বেলা তিনটার দিকে ইজি বাইকের সাথে মটর সাইকেলের সংঘের্ষে এক কিশোরসহ দু’জন আহত হয়েছে। নীলডুমুর এলাকায় নৌকা বাইচ দেখতে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ইজি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঐ দুর্ঘটনা ঘটে। আহতরা হলো উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের মুজিবর রহমানের ছেলে গোলাম রব্বানী (১৪) ও ইস্রাফিল হোসেনের ছেলে মোয়াজ্জেম হোসেন মুন্না(২০)।


আহত মোয়াজ্জেম হোসেনের ভাই ইমরান হোসেন জানান দুর্ঘটনার পর চালকসহ আহত আরোহীকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় চালকের আসনে থাকা তার ভাই মোয়াজ্জেমকে সাতক্ষীরা মেডকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছে চিকিৎসকরা।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত ডাঃ সিরুজ্জামান জানান মুখ ও চোখে মারাত্বকভাবে আঘাতপ্রাপ্ত মোয়াজ্জেমকে সাতক্ষীরা রেফার্ড করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *