সংবাদ শিরোনামঃ
ইয়ুথ প্লান বাংলাদেশের প্রধান সমন্বয়কারী হিসেবে মোঃ ইমাম হোসাইনকে দায়িত্ব প্রদান নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা সুন্দরবনের হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার করেছে মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির সদস্যরা নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত সুন্দরবনে হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ
শ্যামনগরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক র‌্যালী, মানববন্ধন ও বিভিন্ন প্রতিযোগিতা

শ্যামনগরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক র‌্যালী, মানববন্ধন ও বিভিন্ন প্রতিযোগিতা

শ‍্যামনগর প্রতিনিধিঃ

শ্যামনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মঙ্গলবার দুর্নীতি প্রতিরোধ বিষয়ক র‌্যালী, মানববন্ধন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং আলোচনাসভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন।

গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওসিসি প্রোগ্রাম অফিসার প্রনব কুমার বিশ^াস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহানা হামিদ, কমিটির সদস্য সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, কমিটির সদস্য সিনিয়র শিক্ষক রনজিৎ কুমার বর্মন, কাঁঠালবাড়ীয়া এজি স্কুলের প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলাম প্রমুখ।

বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৭টি স্কুলের মধ্যে ফাইনালে নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কাঁঠালবাড়ীয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে প্রতিযোগিতা শেষে বিজয়ী হয় কাঁঠালবাড়ীয়া এজি মাধ্যমিক বিদ্যালয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *