সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি সাংবাদিক মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের শোক উপকূলে বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ, বিপাকে নিম্ন আয়ের মানুষ
শ্যামনগরে ডিআরআরএ’র আয়োজনে দিনব্যাপী মানসিক স্বাস্থ্যসেবা ক্যাম্প

শ্যামনগরে ডিআরআরএ’র আয়োজনে দিনব্যাপী মানসিক স্বাস্থ্যসেবা ক্যাম্প

ঈশরীপুর (শ‍্যামনগর) প্রতিনিধি।

শ্যামনগরে ডিআরআরএ’র আয়োজনে দিনব্যাপী মানসিক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ২৪ ডিসেম্বর) লিলিয়ানা ফাউন্ডেশন এর আর্থিক সহযোগীতায় এবং ডিআরআরএ কর্তৃক বাস্তবায়িত “কমিউনিটি বেইজড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট (সিবিআইডি)” প্রকল্পের আওতায় ঈশ্বরীপুর এবং কাশিমাড়ী ইউনিয়ন পরিষদে এ মানসিক স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সকাল ১০টা এবং বিকাল ৩টা অনুষ্ঠিত এ ক্যাম্পে ৫০ জন বুদ্ধি, মানসিক সহ প্রতিবন্ধী শিশুদের সেবা প্রদান করা হয়। উক্ত ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উভয় ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন। বক্তরা বলেন, অন্যান্য প্রতিবন্ধী শিশুর চেয়ে বুদ্ধি এবং মানসিক প্রতিবন্ধী শিশুদের ব্যবস্থাপনা তুলনামূলক জটিল বিষয়, আর এর উপর আজকের এই ক্যাম্প অভিভাবকদের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে। তিনি ডিআরআরএ কে এই যুগ উপযোগী পদক্ষেপ গ্রহন কারার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং প্রতি তিন মাস পর পর এই ক্যাম্প করার পরামর্শ প্রদান করেন। এছাড়া ডিআরআরএ সরকারের পাশাপাশ্বি প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে যে সকল কার্যক্রম বাস্তবায়ন করছে তার প্রশাসা করেন এবং সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন। দিন ব্যাপী এ ক্যাম্পে প্রতিবন্ধী শিশুদের পরামর্শ প্রদান করেন সাইকিয়াট্রি (মানসিক রোগ) বিশেষজ্ঞ নওরিন শোহানী। সমগ্র ক্যাম্পটি সঞ্চলা করেন সিবিআইডি প্রকল্পের সিবিআর কো-অর্ডিনেটর অসিত দেবনাথ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিআরও রাধেশ্যাম ঘোষ, লিপিকা মন্ডল এসএনটি এবং ওবাইদুল্লাহ প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *