সংবাদ শিরোনামঃ
ভোট আসে জনপ্রতিনিধি হয়, কিন্তু মহেশ্বরপুরের কোন উন্নয়ন হয়না কালিগঞ্জ কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির অভিষেক অনুষ্ঠিত কালিগঞ্জে ট্রাকচাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু, ট্রাক জব্দ, চালক আটক জুলাই গণহত্যায় জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ বিচার নিশ্চিত করতে হবে- মাহবুবুল আলম দেবহাটায় বিএনপির আয়োজনে জুলাই গনঅভ্যুত্থান উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দেবহাটায় জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা  জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ কালিগঞ্জের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫টি প্রতিষ্ঠানে জরিমানা কালিগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর হোসেনের নিজস্ব অর্থায়নে খালের ওপর বাঁশের সাঁকো নির্মাণ কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নলতা মাধ্যমিক বিদ্যালয়
শ্যামনগরে টর্নেডোর আঘাতে নিখোঁজ জেলের লাশ ২ দিন পরে উদ্ধার

শ্যামনগরে টর্নেডোর আঘাতে নিখোঁজ জেলের লাশ ২ দিন পরে উদ্ধার

এম এ হালিম শ‍্যামনগর থেকেঃ

সুন্দরবনের ভিতর উলুখালি নামক স্থান থেকে শনিবার সকাল ১১ টায় কুদ্দুস গাজীর লাশ উদ্ধার করে। শ্যামনগরে কৈখালী বিজিবি ক্যাম্পের সামনে কালিন্দি নদীতে। (২৩ মার্চ) বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে কৈখালী গ্রামের  কুদ্দুস (৪৫) নামে এক জেলে নদীতে মাছ ধরার সময় টর্নেডোর আঘাতে নিখোঁজ হয়।

নিখোঁজ জেলের মৃতদেহ শুক্রবার সকালে ভারতের অংশে দৃশ্যমান হওয়ার পরে জোয়ারের আগে লাশটা উদ্ধার করতে না পারায় ভেসে চলে যায়।

শনিবার ১১ টার সময় সুন্দরবনের ভিতর উলুখালি নামক স্থান থেকে উদ্ধার করে কৈখালী কোষ্টগার্ড ও নৌ পুলিশের  অভিযানিক দল।

অভিযানিক দলের নেতৃত্ব দিয়েছিলেন লেফটেন্যান্ট এ জেড এম জহুরুল ইসলাম, ষ্টেশন কমান্ডার, বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন কৈখালী ও রায়নগর নৌ পুলিশের ইনর্চাজ এস আই তারক বিশ্বাস।

কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বলেন, টর্নেডোর আঘাতে মাছ ধরার সময় নিখোঁজ হয় কুদ্দুস আলী। ২দিন পরে সুন্দরবনের ভিতর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে, চেয়ারম্যান আরো বলেন নিহত কুদ্দুসের লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। কুদ্দুস গাজীর লাশ পাওয়ার পরে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে বলে জানান নিহতর পরিবার।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *