সংবাদ শিরোনামঃ
পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত সুন্দরবনে হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ দেবহাটার পারুলিয়ায় অসহায় পরিবারকে জামায়াতে ইসলামীর ভ্যান উপহার দেবহাটায় নবাগত ওসির সাথে ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় তেলের জন্য লম্বা লাইনে শিক্ষক,ক্লাস বন্ধ চাপে শিক্ষা কার্যক্রম শ্যামনগরে চিংড়িতে পুশ করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা : চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট অপারেশন ম্যানগ্রোভ শীল্ড
শ্যামনগরে জলবায়ু বাস্তুচ্যুতি ও টেকসই পুনর্বাসনে সেমিনার

শ্যামনগরে জলবায়ু বাস্তুচ্যুতি ও টেকসই পুনর্বাসনে সেমিনার

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি।

আভ্যন্তরীণ জলবায়ু বাবস্তুচ্যুতি ও টেকসই পুনর্বাসনের চ্যালেঞ্জ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় শ্যামনগর উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়। উদয়ন বাংলাদেশ’র নির্বাহী পরিচালক শেখ আসাদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা। মূল প্রবন্ধ উপস্থাপনাসহ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোস্ট ফাউন্ডেশনের প্রজেক্ট প্রধান এম এ. হাসান।
সেমিনারে বক্তারা বলেন, বাস্তুচ্যুত জনগোষ্ঠীর সবচেয়ে কাছাকাছি কাজ করে স্থানীয় সরকার প্রতিষ্ঠান। কিন্তু তাদের কারিগরি দক্ষতা, অর্থায়ন ও সমন্বয় ক্ষমতা সীমিত। স্থানীয় ব্যবস্থাপনা শক্তিশালী করতে পারলে পরিকল্পনা ও বাস্তবায়নের দক্ষতা বৃদ্ধি পাবে। ফলে জবাবদিহি ও স্বচ্ছতা বাড়বে এবং পুনর্বাসন কার্যক্রম দীর্ঘমেয়াদী ও টেকসই হবে।
সেমিনারে অংশ নিয়ে বক্তারা আরও বলেন বাংলাদেশ সরকারের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সদিচ্ছা ও কিছু উল্লেখযোগ্য উদ্যোগ থাকলেও, জলবায়ুজনিত বাস্তুচ্যুতি মোকাবেলায় বিদ্যমান উদ্যোগগুলো এখনও অপর্যাপ্ত, খন্ডিত/বিচ্ছিন্ন ও স্বল্পমেয়াদি। এই সংকট মোকাবেলায় প্রয়োজন- জলবায়ুজনিত বাস্তুচ্যুতিকে জাতীয় ও স্থানীয় উন্নয়ন পরিকল্পনা এবং বাজেটে স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করা। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক, কারিগরি ও আর্থিক সক্ষমতা বৃদ্ধি, কমিউনিটি-ভিত্তিক টেকসই পুনর্বাসন ও জীবিকাভিত্তিক অভিযোজন কর্মসূচি সম্প্রসারণ করা, স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ গ্রহণ করা ও বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করাসহ ভবিষ্যৎ বাস্তুচ্যুতির ঝুঁকি হ্রাসে টেকসই উপকূলীয় বেড়িবাঁধ নির্মান করতে হবে। তারা আরও বলেন, জলবায়ু জলবায়ু বাস্তুচ্যুতি মোকাবেলায় কেবল জরুরী সহায়তা বা বিচ্ছিন্ন পুনর্বাসন যথেষ্ট নয়। বরং প্রয়োজন স্থানীয় পর্যায়ে শক্তিশালী, সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থাপনা কাঠামো। যা বাস্তুচ্যুত জনগোষ্ঠীর মর্যাদাপূর্ণ জীবন, টেকসই পুনর্বাসন ও ভবিষ্যৎ জলবায়ু ঝুঁকি মোকাবেলার সক্ষমতা নিশ্চিত করবে।
সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্যমনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ছামিউল আযম মনির, সহ-সভাপতি জাহিদ সুমন, সাধারন সম্পাদক এস.এম. মোস্তফা কামাল, আব্দুল আহাদ, গণসচেতনতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবু প্রসাদ বৈদ্য, সাতক্ষীরা মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আলোর পথে’র নির্বাহী পরিচালক প্রতীমা রানী, সুন্দরবন ফাউন্ডেশন নির্বাহী পরিচালক আফজাল হোসেন, শেখ আব্দুল্লাহসহ নাগরিক সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, ও বাস্তুচ্যুত জনগোষ্ঠীর প্রতিনিধিরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *