সংবাদ শিরোনামঃ
কয়রায় বীজ বাড়ির উপকরণ বিতরণ ও অনুদানের চেক হস্তান্তর শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের অংশগ্রহণমূলক শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে দুধর্ষ চুরিঃ খোয়া গেছে মূল্যবান কাগজপত্র ও মালামাল  দুর্নীতি ও মাদকমুক্ত গড়ার ইউনিয়ন গড়ার অঙ্গীকার ব্যাক্ত করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর হোসেন শ্যামনগরে সুপেয় পানির সংকট নিরসনে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি, থানায় জিডি বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বুড়িগোয়ালিনীতে লির্ডাসের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরা তে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব বাঘ দিবস মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান নীলডুমুর ১৭ বিজিবি কতৃক আটককৃত ৩১ কোটি ৯৪ লক্ষ ৩৪ হাজার ৩৫০ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে 
শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের অংশগ্রহণমূলক শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা

শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের অংশগ্রহণমূলক শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী গঠনের লক্ষ্যে বাস্তবায়িত পাঁচ বছর মেয়াদি প্রকল্পের ২ বছর শেষে অংশগ্রহণমূলক শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের অফিসার্স ক্লাবে বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয়। কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ-এর আর্থিক সহযোগিতায় গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৫টি গ্রামে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

সভায় সভাপতিত্ব করেন প্রকল্প ব্যবস্থাপক মিল্টন বাড়ৈ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস. এম. দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিমান বিহারী মণ্ডল, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা পরিতোষ কুমার মণ্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. নাজমূল কবীর, গাবুরা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ইমাম হাসান, সাংবাদিক এম. এ. রশিদ, সাত-আইসিডিপি প্রকল্পের ব্যবস্থাপক সমুয়েল স্যাগমা, প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, মনিটরিং অ্যান্ড লার্নিং (এমঅ্যান্ডএল) অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, জেন্ডার অফিসার নওমী বিশ্বাসসহ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগীরা।

ইউপি সদস্য ইমাম হাসান বলেন, ফেইথ ইন এ্যাকশনের কার্যক্রম বাস্তবমুখী ও জনকল্যাণমূলক। বিশেষ করে সেফগার্ডিং কার্যক্রম গাবুরায় অন্য কোনো সংস্থা এভাবে পরিচালনা করেনি। তিনি উপকারভোগীদের প্রশিক্ষণ ও সহায়তা যথাযথভাবে কাজে লাগিয়ে আয় বৃদ্ধির পাশাপাশি সংস্থার কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান।

উপসহকারী প্রকৌশলী মো. নাজমূল কবীর বলেন, ফেইথ ইন এ্যাকশনের কার্যক্রম অন্যান্য সংস্থার তুলনায় অধিক বাস্তবসম্মত। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে মানুষের জীবনমান উন্নয়নের সুযোগ রয়েছে।

উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা পরিতোষ কুমার মণ্ডল বলেন, প্রকল্পটি গাবুরার মানুষের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রাণিসম্পদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১৫ জন স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যা স্থানীয় পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে।

উপজেলা সমাজসেবা অফিসার এস. এম. দেলোয়ার হোসেন বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে মানুষের মানসিকতা ও জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনতে হবে। নাগরিক দায়িত্ব পালনের মাধ্যমে গাবুরার টেকসই উন্নয়ন সম্ভব বলেও তিনি উল্লেখ করেন। ফেইথ ইন এ্যাকশন গাবুরাতে অনেক ভালো কাজ করছে বলে তিনি মন্তব্য করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *