সংবাদ শিরোনামঃ
নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা সুন্দরবনের হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার করেছে মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির সদস্যরা নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত সুন্দরবনে হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ
শ্যামনগরে জলবায়ু ক্ষতিপূরণের দাবীতে নদীর চরে যুব বিক্ষোভ

শ্যামনগরে জলবায়ু ক্ষতিপূরণের দাবীতে নদীর চরে যুব বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে জলবায়ু ক্ষতিপূরণের নায্য দাবী চেয়ে নদীর চরে বিক্ষোভ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের সদস্যরা। শুক্রবার(১৪ জুলাই) বেলা ১১ টায় পদ্মপুকুর ইউনিয়ন সংলগ্ন খোলপেটুয়া নদীর মাঝখানে চরে নেমে বিক্ষোভ করেন এসমস্ত যুবরা।বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের সহযোগিতায় বিক্ষোভে বক্তারা বলেন, ধনী দেশের মানুষ আরাম করে, উপকূলের মানুষ ডুবে মরে।জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষেরা।অথচ জলবায়ু ট্রাস্টের অর্থায়নে এই এলাকায় দৃশ্যমান কোন কাজ নেই।বিশ্বায়নের ফলে উপকূলের মানুষ প্রতিনিয়ত বিভিন্ন ধরনের দুর্যোগের কারণে নানাভাবে ক্ষতিগ্রস্ত হলেও তাদের ক্ষতিপূরন দেওয়ার ক্ষেত্রে কার্পণ্যতা লক্ষ্য করা যায়।ক্ষতিগ্রস্ত উপকূলের মানুষ বিভিন্ন সময়ে বিভিন্ন দাবি তুললেও তা ধনী দেশগুলোর কাছে পৌছাচ্ছে বলে মনে হয়না।বিশ্বায়নের ফলে প্রতিনিয়ত উপকূলের নদীগুলো ভরাট হলেও এটার প্রতিকারে কাউকে এগিয়ে আসতে দেখা যায় না।আমরা ত্রাণ নির্ভরশীল জাতি হতে চাইনা,আমরা চাই টেকসই সমাধান।আমাদের ক্ষতিপূরণ আমাদের বুঝিয়ে দিন।এসময় উপস্থিত ছিলেন
লেখক ও গবেষক বারসিকের পরিচালক পাভেল পার্থ,ভারপ্রাপ্ত আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার,প্রোগ্রাম অফিসার বাবলু জোয়ারদার,রুবিনা পারভীন,বরসা গাইন,প্রতিমা চক্রবর্তী সিডিও ইয়ুথ টিমের আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান,আনিছুর রহমান মিলন,আটুলিয়া ইউনিটের সভাপতি শাকিল হোসেন সহ সিডিও ইয়ুথ টিমে শতাধিক সদস্যবৃন্দ। বিক্ষোভ কর্মসূচিটি সঞ্চালনা করেন সিডিও ইয়ুথ টিমের হাফিজুর রহমান

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *