সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
শ‍্যামনগরে চলছে ঐতিহ্যবাহী মোরগ লড়াই খেলা

শ‍্যামনগরে চলছে ঐতিহ্যবাহী মোরগ লড়াই খেলা

আব্দুল  হালিম  শ‍্যামনগর প্রতিনিধি।
 শ‍্যামনগর উপকূলের রমজাননগর মুন্ডা পাড়ায়  চলছে ঐতিহ্যবাহী মোরগ লড়াইয়ের আসর।সবার মাঝে দারুন উৎসবের আমেজ, অসংখ্য  মানুষের সমাগম।
শত মানুষের  ভিড়ে ঠাসা ঐয়দানে সকলের চোখের সামনে বাঁধা ধারালো ছুরির আঘাতে একের পরে এক মোরগ  মাটিতে লুটিয়ে পড়ছে।আবার অনেক মোরগ অস্ত্রের আঘাতে পালিয়ে যাচ্ছে।  প্রতিটি লড়াইয়ে বেজে উঠছে মুহুর্মুহু হাততালি।
 বৃহস্পতিবার ২৬ জানুয়ারি সরস্বতী পুজা উপলক্ষে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ‍্যামনগর উপজেলার রমজান নগর ভেটখালী মুন্ডাপাড়ায়  একের পর এক লুটিয়ে পড়তে দেখা গেল কয়েকটি মোরগকে। প্রতি বছর মকর-সংক্রান্তি এবং সরস্বতী পুজোর দিনে এমন মোরগ-লড়াই দেখতে মেতে ওঠেন
 বিভিন্ন এলাকার মানুষেরা।
বিভিন্ন গ্রাম থেকে প্রায়  হাজার খানেক মোরগ আনা হয়েছিল সেখানে।
 স্হানীয়রা জানান, টুসু উৎসবের অঙ্গ হিসাবে পৌষ পার্বণ এবং সরস্বতী পুজো উপলক্ষে  মোরগ লড়াইয়ের আসর বসে ভেটখালী এই মুন্ডা পাড়ায়।
 মোরগের পায়ে ধারাল দুধ ছুরি বেঁধে দেওয়া হয়।
 একটার উপরে  একটা ঝাঁপিয়ে পড়ে বড়শড় চেহারার দুই প্রতিপক্ষ মোরগ। শেষমেশ রক্তারক্তি কাণ্ড কিন্তু তা দেখে হইহই রইরই করেন দর্শকেরা চটাপট হাততালি পড়ে।
  আয়োজক কমিটি নেতৃবৃন্দ  বলেন, “বাবা দাদার মুখে শুনেছি, এক সময়ে জমিদারেরা বদ্ধভূমিতে প্রজাদের ঢুকিয়ে মল্লযুদ্ধ দেখে আনন্দ পেত। তা দেখে মনে মনে ক্ষোভে ফেটে পড়তো গরিব প্রজারা। কিন্তু লেঠেল বাহিনীর ভয়ে মুখ খুলতে পারত না। সেই আক্রোশ থেকেই আদিবাসী মানুষ ঠিক করেন, মোরগ লড়াইয়ের মাধ্যমে এর ‘জবাব’ দেবেন। ক্রমে ক্রমে অনেক পরিবর্তন এসেছে এই লড়াইয়ের নিয়ম-কানুনেও। এখন মোরগ লড়াইয়ে বহু টাকার বাজি খেলা হয়। জয়ী মোরগের মালিকেরও মেলে বীরের সম্মান, রাতভর হাড়িয়া খেয়ে চলে নাচগানের অনুষ্ঠান।
মোরগ লড়াইয়ের আসরে দেবব্রত সর্দার জানালেন, সাধারণ মোরগের দাম ৫-৬ শো টাকা। সেখানে রাঁচির একটি মোরগের দাম এ আশরে ১২/১৫শ টাকা হয়ে থাকেন।
 পৌষ সংক্রান্তিতে কিংবা সরস্বতী পুজোর দিন মোরগ কিনে সারা বছর তাকে প্রশিক্ষিত করে তোলা হয় লড়াইয়ের জন্য। স্থানীয় “আদিবাসী সম্প্রদায়ের কাছে মোরগ লড়াইয়ে জয়ী হওয়া খুবই গর্বের ব্যাপার মনে করেন।
মোরগ লড়াই খেলার আশর।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *