সংবাদ শিরোনামঃ
কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, ভিত্তিহীন তথ্য এলাকা জুড়ে তীব্র ক্ষোভ শ্যামনগর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে প্রকল্প অবহিতকরণ সভা শ্যামনগরে এক সন্তানের জননী কাকা শশুরের সাথে নগদ টাকা গহনা নিয়ে উধাও, থানায় লিখত অভিযোগ  দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন ও শোভাযাত্রা অনুষ্ঠিত।  কালিগঞ্জে ভুয়া ডাক্তারকে ৬ মাসের কারাদণ্ড     দেবহাটায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন” প্রকল্পের আয়োতায় উঠান বৈঠাক দেবহাটা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন সাতক্ষীরা তে ৩৩ লক্ষ টাকা ফেন্সিডিল ও ভারতীয় ঔষধ জব্দ করেছে কোস্ট গার্ড শ্যামনগরে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড, বাল্কহেড জব্দ সাংবাদিক মিজানকে হত্যার হুমকি আল আজিমের নামে মিথ্যা মামলার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
শ্যামনগরে ঘেরের মদ্ধে ভাসমান অবস্থায় এক মৃতদেহ উদ্ধার

শ্যামনগরে ঘেরের মদ্ধে ভাসমান অবস্থায় এক মৃতদেহ উদ্ধার

শ্যামনগর প্রতিনিধিঃ

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলাধীন রমজান নগর ইউনিয়নের মাছের ঘের থেকে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে শ্যামনগর থানা পুলিশ। শুক্রবার, ২৪ মার্চ সকাল ৯টার দিকে রমজাননগর গ্রামের দারু ছুন্নত আদর্শ দাখিল মাদ্রাসার সামনে আব্দুল মজিদের ঘের থেকে এ লাশ উদ্ধার করা হয়।
দিনমজুরের কাজ করে।বৃহষ্পতিবার সন্ধ্যার পর বেল্লাল বাড়ি থেকে চলে যায়। আমার বৌমা আকলিমা সেয়ারি করার সময় উঠে দেখে বেল্লাল ঘরে নেই। দুইটা ঘর ১ ঘরে বৌমা ছিলো আর এক ঘরে বেল্লাল ছিলো। আমার ছেলে বাড়ি ফেরেনি রাতে সে কথা বৌমা আমাকে জানায়নি আমি চিন্তা করবো বলে। শুক্রবার সকালে মোবাইল ফোনে খবর পাই যে বেল্লাল লাশ আব্দুল মজিদের ঘেরের পানির মধ্যে পড়ে আছে। তার পরনে একটি হাফ প্যান্ট ও মাথায় একটি গামছা বাঁধা ছিল।

প্রথমে মজিদের ঘেরের কর্মচারী মাখন লাশ দেখতে পায়। তবে স্থানীয়রা জানান, বেল্লাল বিরুদ্ধে রাতের আঁধারে অন্যের ঘেরে মাছ চুরির অভিযোগ রয়েছ দীর্ঘ দিনের। মাছ চুরি করতে যেয়ে সে ধরাও পড়েছে কয়েকবার। ধারণা করা হচ্ছে মাছ চুরি করতে যেয়ে পানিতে পড়ে যেয়ে তার মৃত্যু হয়েছে।

শ্যামনগর থানার উপ-পরিদর্শক সেলিম রেজা বলেন, শুক্রবার সকাল ৯টার দিকে রমজাননগরের আব্দুল মজিদের ঘের থেকে বেল্লাল লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তার মৃতদেহের পাশে একটি লাঠি, গেঞ্জি ও একটি ছোট নেট জাল পড়েছিল।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বাদল জানান, বেল্লাল লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত বেল্লাল মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *