সংবাদ শিরোনামঃ
ভোট আসে জনপ্রতিনিধি হয়, কিন্তু মহেশ্বরপুরের কোন উন্নয়ন হয়না কালিগঞ্জ কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির অভিষেক অনুষ্ঠিত কালিগঞ্জে ট্রাকচাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু, ট্রাক জব্দ, চালক আটক জুলাই গণহত্যায় জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ বিচার নিশ্চিত করতে হবে- মাহবুবুল আলম দেবহাটায় বিএনপির আয়োজনে জুলাই গনঅভ্যুত্থান উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দেবহাটায় জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা  জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ কালিগঞ্জের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫টি প্রতিষ্ঠানে জরিমানা কালিগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর হোসেনের নিজস্ব অর্থায়নে খালের ওপর বাঁশের সাঁকো নির্মাণ কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নলতা মাধ্যমিক বিদ্যালয়
শ্যামনগরে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যুর খবরে প্রাণ গেল গৃহকর্তার

শ্যামনগরে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যুর খবরে প্রাণ গেল গৃহকর্তার

শ‍্যামনগর প্রতিনিধঃ
সাতক্ষীরার শ্যামনগরে ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যুর খবর শুনে গৃহকর্তার মৃত্যু হয়েছে।
শনিবার (৪ মার্চ) উপজেলার গোপালপুর গ্রামে এই ঘটনা ঘটে।
গাছ থেকে পড়ে নিহত শ্রমিকের নাম মো. জামির হোসেন ওরফে ধোনা (৫৪)। তিনি শ্যামনগর সদরের মাহমুদপুর গ্রামের মৃত জহির উদ্দিন গাজীর ছেলে।
স্থানীয় সাইফুল ইসলাম জানান, সকালে মো. জামির হোসেন ওরফে ধোনা (৫৪) গোপালপুর এলাকার অশোক চক্রবর্তীর একটি শিশুফুল গাছের ডাল কাটার সময় অসাবধানতাবশত গাছ থেকে পড়ে গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাড়ির গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যুর এই খবর শোনার কয়েকঘণ্টার মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন গৃহকর্তা অশোক চক্রবর্তী।
পারিবারিক সূত্র জানিয়েছে, অশোক চক্রবর্তী দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল ইসলাম বাদল বিষয়টি নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *