সংবাদ শিরোনামঃ
ভোট আসে জনপ্রতিনিধি হয়, কিন্তু মহেশ্বরপুরের কোন উন্নয়ন হয়না কালিগঞ্জ কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির অভিষেক অনুষ্ঠিত কালিগঞ্জে ট্রাকচাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু, ট্রাক জব্দ, চালক আটক জুলাই গণহত্যায় জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ বিচার নিশ্চিত করতে হবে- মাহবুবুল আলম দেবহাটায় বিএনপির আয়োজনে জুলাই গনঅভ্যুত্থান উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দেবহাটায় জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা  জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ কালিগঞ্জের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫টি প্রতিষ্ঠানে জরিমানা কালিগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর হোসেনের নিজস্ব অর্থায়নে খালের ওপর বাঁশের সাঁকো নির্মাণ কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নলতা মাধ্যমিক বিদ্যালয়
শ্যামনগরে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

শ্যামনগরে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

উৎপল মণ্ডল,শ্যামনগর প্রতিনিধিঃ

সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক কলহের জের ধরে স্বামীর সহিত অভিমান করে নিজ বসত ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে মহসিনা খাতুন(১৯) নামের এক নারী আত্মহত্যা করেছে। বুধবার (২৪ মে) রাত ১২টার দিকে উপজেলার ঘোলা গ্রামে এ দূর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামে আলামিন হোসেনের স্ত্রী ও মোঃ রেজাউল সরদারের কন্যা।

থানা সূত্রমতে, পরিবারের কাছে খবর পেয়ে শ্যামনগর থানার উপ পরিদর্শক (এসআই) বাবুল হোসেন সঙ্গীয় ফোর্স সহ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরৎহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ সাতক্ষীরা মর্গে প্রেরণ করেছেন। শ্যামনগর থানার ওসি মোঃ নূরুল ইসলাম বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় পরবর্তী আইনী প্রক্রিয়া চলমান আছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *