সংবাদ শিরোনামঃ
সুন্দরবনের ভেসে আসা বনজ বীজ সংগ্রহ বন্ধে শ্যামনগরে ‘লংমার্চ ফর ফরেস্ট’ ও স্মারকলিপি প্রদান দেবহাটা জমির সীমনা নিয়ে বিরোধে বিভিন্ন ফলের গাছ কর্তন হুমকীসহ,পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ  সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত শওকত সরদার বনদস্যু নন: মিথ্যা প্রচারের প্রতিবাদে মানববন্ধন হয়েছে বারসিক’র উদ্যোগে স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত   নীলডুমুর বাজারের হারুনের হার্ডওয়্যার দোকানে বিশাল অজগর সাপ, বনবিভাগের উদ্ধার অভিযান নারীঘটিত কেলেঙ্কারির অভিযোগে বুড়িগোয়ালিনী গাজিবাড়ি জামে মসজিদের ইমাম অপসারিত বিশ্ব পরিবেশ দিবসে শ্যামনগরে ‘ইয়ুথ ফর সুন্দরবন’-এর বৃক্ষরোপণ কর্মসূচি কুলিয়ায় জমিজমা সংক্রান্ত কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত, থানায় অভিযোগ  মুরুব্বীদের দোয়া মাথায় নিয়ে এগিয়ে চলছে আমাদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিঃ এস,এম জাহিদুর রহমান শোভন পাইকগাছা উপজেলা সূশীল সমাজ সংগঠন(সিএসও)র অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত
শ্যামনগরে আবারও মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ড. মোঃ মনিরুজ্জামান

শ্যামনগরে আবারও মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ড. মোঃ মনিরুজ্জামান

এম এ হালিমঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নীলডুমুর খেয়াঘাট এলাকায় আবারও মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন সমাজসেবক ও মানবিক ব্যক্তিত্ব ডঃ মোঃ মনিরুজ্জামান।

শুক্রবার (১৫ মে) সন্ধ্যার দিকে নীলডুমুর খেয়াঘাট এলাকায় পৌঁছালে তিনি দেখতে পান গাবুরা ইউনিয়ন থেকে আসা এক প্রসূতি মা তীব্র প্রসব বেদনায় খেয়াঘাটে অসহায় অবস্থায় কাতরাচ্ছেন। পরিবারের সদস্যরা দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য যানবাহনের সংকটে দিশেহারা হয়ে পড়েন।

এ সময় পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে ড.মোঃ মনিরুজ্জামান কোনো প্রকার দেরি না করে নিজের ব্যবহৃত গাড়িতে ওই প্রসূতি মাকে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করেন। তার এই মানবিক সহায়তায় স্বস্তি ফিরে আসে প্রসূতি মায়ের স্বজনদের মাঝে।

স্থানীয়রা জানান, উপকূলীয় দুর্গম অঞ্চলে জরুরি সময়ে যানবাহনের সংকট প্রায়ই বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এমন পরিস্থিতিতে ডঃ মনিরুজ্জামানের দ্রুত সিদ্ধান্ত ও মানবিক আচরণ সত্যিই প্রশংসনীয়।

প্রসূতি মায়ের পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “ঠিক সময়ে সহযোগিতা না পেলে বড় ধরনের বিপদ হতে পারতো। ডঃ মনিরুজ্জামান মানবিকতার পরিচয় দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন।”

এ বিষয়ে ডঃ মোঃ মনিরুজ্জামান বলেন, “মানুষ মানুষের জন্য। একজন অসহায় মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী আমি সেই দায়িত্ব পালনের চেষ্টা করেছি।”

ঘটনাটি এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, সমাজের বিত্তবান ও দায়িত্বশীল ব্যক্তিরা এভাবে মানবিক কাজে এগিয়ে এলে উপকূলের সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব হয়।

 

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *