সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে আটুলিয়াতে দিনে দুপুরে বাড়িতে ডাকাতি স্বর্ণালংকার লুট কালিগঞ্জের ধলবাড়িয়ায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সাংগঠনিক বিশেষ সভা অনুষ্ঠিত লবণ পানি উত্তোলন বন্ধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে শ্যামনগরে মানববন্ধন শ্যামনগরে মেগা প্রকল্পের টেকসই বে‌ড়িবাঁধ ক্ষতিগ্রস্ত, অবৈধভাবে লবণ পানি তোলার পাইপ স্থাপন বিশ্ব জীববৈচিত্র্য দিবস ২০২৬উপলক্ষে আলোচনা সভা সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার ক্ষতিকর প্রভাব নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত শ্যামনগর নীলডুমুর খোলপাটুয়া নদীর পাড়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইয়ুথ প্ল্যান বাংলাদেশের পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে দেবহাটায় গাছের চারা বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান কালিগঞ্জে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জামায়াতের মানববন্ধন কর্মসূচী পালন
শ্যামনগরে আটুলিয়াতে দিনে দুপুরে বাড়িতে ডাকাতি স্বর্ণালংকার লুট

শ্যামনগরে আটুলিয়াতে দিনে দুপুরে বাড়িতে ডাকাতি স্বর্ণালংকার লুট

আটুলিয়া  (শ্যামনগর ) প্রতিনিধি।

শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের বয়ারসিংহ ৮নং ওয়ার্ডে দিনে-দুপুরে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দল ওই বাড়ির আবুল কালাম তরফদার( ৫০) এবং তার দুই ছেলের ঘর থেকে সাড়ে ৪ ভরি স্বর্ণ ও নগদ ৮৫ হাজার টাকাসহ মূল্যবান মালামাল ও কাগজপত্র লুট করে নিয়ে যায়।

শনিবার(৬জুন) দুপুর দুইটার দিকে শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের বয়ারসিংহ ৮নং ওয়ার্ডে এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত আবুল কালাম তরফদার বলেন,আমার বাড়ি থেকে অল্প কিছু দূরে আমার শ্বশুর বাড়ি শশুর প্রচন্ড অসুস্থ থাকায় প্রতিনিয়ত আমরা শ্বশুরকে দেখতে যায়। আজও চলে গেলাম দুপুর থেকে শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি বাড়িতে কেউ না থাকায় এই সুযোগে কয়েকজন ডাকাত দল ঘরের আলমারি ভেঙে এবং সকল জিনিসপত্র তচনচ করে স্বর্ণ টাকা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে চলে যায়।

স্থানীয় লোকজন শংকা প্রকাশ করে বলেন, এভাবে কোনো বাড়িতে দিনে দুপুরে চুরি বা ডাকাতি হওয়ার বিষয়টি উদ্বেগজনক। আইনশৃঙ্খলার এমন অবনতি ঘটলে মানুষ কিভাবে নিরাপদে থাকবে। এ ঘটনা যারা ঘটিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তাদের।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, এই বিষয়ে লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করাহবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *