সংবাদ শিরোনামঃ
পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত সুন্দরবনে হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ দেবহাটার পারুলিয়ায় অসহায় পরিবারকে জামায়াতে ইসলামীর ভ্যান উপহার দেবহাটায় নবাগত ওসির সাথে ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় তেলের জন্য লম্বা লাইনে শিক্ষক,ক্লাস বন্ধ চাপে শিক্ষা কার্যক্রম শ্যামনগরে চিংড়িতে পুশ করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা : চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট অপারেশন ম্যানগ্রোভ শীল্ড
শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে চুনা নদীর বেড়িবাঁধ কেটে অবৈধ পাইপ বসানোর অভিযোগ

শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে চুনা নদীর বেড়িবাঁধ কেটে অবৈধ পাইপ বসানোর অভিযোগ

বুড়িগোয়ালিনী শ্যামনগর প্রতিনিধি।
শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের চুনা নদীর পানি রক্ষা বেড়িবাঁধ কেটে স্থানীয়রা নাইনটি পাইপ বসিয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৭ডিসেম্বর )গভির রাতে এ পাইপ বসানো হয়েছে।
এতে নদীর স্বাভাবিক পানি প্রবাহ ও বেড়িবাঁধের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলে জানান স্থানীয়রা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মিজানুর রহমান বলেন, এলাকার মৎস্য চাষিরা তাদের ঘেরের পানি নিষ্কাশনের জন্য বেড়িবাঁধ কেটে পাইপ বসিয়েছেন।
এ প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বরত কর্মকর্তার সাথে কথা হলে তিনি জানান, রাতের আঁধারে অবৈধভাবে বেড়িবাঁধ কেটে পাইপ বসানো হয়েছে। তিনি আরও বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ বেআইনি।
এদিকে শনিবার রাতে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনাস্থলে অভিযান চালিয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে ওসির সাথে কথা হলে তিনি জানান, শনিবার রাতে চুনা নদীর বেড়িবাঁধে পাইপ বসানোর স্থানে পুলিশ উপস্থিত হলেও সংশ্লিষ্ট অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি। তবে তিনি আরও বলেন, আজ রবিবার যেকোনো মুহূর্তে এ বিষয়ে পুনরায় অভিযান চালানো হতে পারে।
স্থানীয় সচেতন মহল দ্রুত অবৈধ পাইপ অপসারণ ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *