সংবাদ শিরোনামঃ
জুলাই শহীদ দিবস-২০২৬” উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত  কালিগঞ্জের গোবিন্দকাটিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবে বিএনপি নেতা কাজী আলাউদ্দিন কালিগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮০০ মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ কালিগঞ্জে রথযাত্রা সফল করতে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত কালিগঞ্জে হামলা চাঁদাবাজি ছিনতাই ও প্রাণনাশের হুমকির অভিযোগে আদালতে মামলা কয়রার খেওনা গ্রামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন  কালিগঞ্জে ড্রেন সংস্কার কাজের উদ্বোধন করলেন জেলা জামায়াতের সেক্রেটারী  কালিগঞ্জ ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানি, স্যালাইন, পরীক্ষা উপকরণ বিতরণ ​প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শ্যামনগরে জি. এম আব্দুল ওহাব এর চারা বিতরণ
শ্যামনগরের নিহত জেলে আমিনুর ইসলামের পরিবারকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ৫ লাখ টাকার আর্থিক সহায়তা

শ্যামনগরের নিহত জেলে আমিনুর ইসলামের পরিবারকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ৫ লাখ টাকার আর্থিক সহায়তা

এম এ হালিমঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নিহত জেলে আমিনুর ইসলামের শোকসন্তপ্ত পরিবারের হাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ৫ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকালে খুলনা সার্কিট হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে নিহতের পরিবারের সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে এই সহায়তার অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম সহায়তার অর্থ হস্তান্তর করেন।

জানা যায়, গাবুরার নিহত জেলে আমিনুর ইসলামের পরিবারের দুর্দশার বিষয়টি ডা. এম. মনিরুজ্জামান সংশ্লিষ্ট মহলের নজরে আনেন। পরে মানবিক দিক বিবেচনা করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পরিবারটির জন্য ৫ লাখ টাকার আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানে খুলনার জেলা প্রশাসকসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলের জেলে পরিবারগুলো নানা প্রতিকূলতার মধ্য দিয়ে জীবনযাপন করে। এমন সংকটময় সময়ে নিহত জেলের পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা প্রদান একটি মানবিক উদ্যোগ। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও অসহায় ও দুর্গত মানুষের পাশে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

নিহত আমিনুর ইসলামের পরিবারের সদস্যরা এই সহায়তার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের জন্য দোয়া কামনা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *